
বাজার করে বাড়ি ফেরা হলো না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন মো. আব্দুর রশিদের (৬৯)। বাড়ি ফেরার পথেই ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে তাঁর।
গতকাল মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে উত্তরা ৮ নম্বর সেক্টরের ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
রেলওয়ে পুলিশের বিমানবন্দর ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
এসআই কামরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আব্দুর রশিদ উত্তরা ৮ নম্বর সেক্টরে ভাগনির সঙ্গে বসবাস করতেন। তাঁর পরিবার ও ছেলেমেয়ে কানাডায় রয়েছেন।’
এসআই কামরুল হাসান আরও বলেন, ‘আব্দুর রশিদ বাজার করতে গিয়েছিলেন। তাঁর সঙ্গে আমরা বাজারের ব্যাগ পেয়েছি। বাজারের ব্যাগে ফুলকপি ও লেবু ছিল। বাসায় ফেরার পথে ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেন তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে ট্রেন সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।’
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে। তাঁর পরিবার যদি ময়নাতদন্ত ছাড়া মরদেহ গ্রহণের আবেদন করে, তাহলে পরিবারের কাছে মরদেহ দিয়ে দেওয়া হবে। অন্যথায় মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।’

সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারী নিয়োগের মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
৩ মিনিট আগে
রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে খিলগাঁও থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৮ মিনিট আগে
১০ হাজার টাকা ঘুষ চাওয়ার অডিও রেকর্ড ভাইরাল হওয়ার পর শরীয়তপুরের জাজিরা থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। ঘুষ দাবির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে তাঁকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করেছে জেলা পুলিশ সুপারের কার্যালয়। একই সঙ্গে তাঁকে সাময়িক বরখাস্তের
১১ মিনিট আগে
বরিশালে ভূমি অফিসে জেলা প্রশাসনের ঝটিকা পরিদর্শনে দুই কর্মচারীকে অনুপস্থিত পাওয়ায় তাঁদের স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক প্রত্যাহার) করা হয়েছে। সদর উপজেলার আমানতগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে অনুপস্থিত থাকায় দুই কর্মচারীর বিরুদ্ধে এ ব্যবস্থা নেয় জেলা প্রশাসন।
২৪ মিনিট আগে