
রাজধানীতে আওয়ামী লীগ–বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকায় ঢোকার সবগুলো পয়েন্টে মোতায়েন রয়েছে পুলিশ ও র্যাবের সদস্যরা। সেই সঙ্গে সাদা পোশাকে আছেন গোয়েন্দা কর্মকর্তারা।
আজ শনিবার রাজধানীর আমিনবাজারে গিয়ে দেখা যায় গাবতলীমুখী সব বাস তল্লাশি করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় পুলিশকে বাসে তল্লাশি ও সাধারণ মানুষকে জিজ্ঞাসাবাদ করতে দেখা যায়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিচয়পত্র দেখাতে বলেন ঢাকায় ঢোকা মানুষদের। যাদের কাছে পরিচয়পত্র নেই তাদেরকে সাময়িক আটক করা হচ্ছে। রাখা হচ্ছে আমিনবাজার ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে।
আইনশৃঙ্খলা বাহিনী থেকে বলা হচ্ছে, সাময়িকভাবে আটককৃতদের সেখানে আটক রাখা হচ্ছে। এ সময় পুলিশের এক সদস্য বলেন, যাদেরকে সন্দেহ করা হচ্ছে, তাঁদের এখানে আটক করে রাখা হচ্ছে।
আজকের পত্রিকার এই প্রতিবেদক এ সময় প্রায় ৫০ জনকে আটক অবস্থায় দেখতে পায়। সকাল থেকে বিভিন্ন সময়ে তাঁদেরকে সেখানে রাখা হয়েছে। ৯টা ৪২ মিনিটে আটককৃত একাংশকে পুলিশের প্রিজন ভ্যানে তুলতে দেখা গেছে। তাঁদেরকে সাভার থানায় নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
এ দিকে সড়কে গণপরিবহনের দেখা মিলছে খুবই কম। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। অনেকেই ঢাকা যাওয়ার জন্য পায়ে হেঁটে আমিনবাজার ব্রিজ পার হয়ে গাবতলি আসছেন। সেখানে পুলিশের অর্ধশতাধিক সদস্যকে অবস্থান নিতে দেখা যায়।
বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মঞ্জুরুল রহমান আজকের পত্রিকাকে বলেন, তিনি বরিশাল যাবেন। সদরঘাট যেতে হবে। কিন্তু গাড়ি নেই। তাই পায়ে হেঁটে যাচ্ছেন।
ষাটোর্ধ্ব মঞ্জুরুল বলেন, এত ভোগান্তি মেনে নেওয়া যায় না। এতে সাধারণ মানুষের কিছু যায় আসছে না। শুধু ভোগান্তি হচ্ছে।

খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজারের কাছাকাছি চলে গেছে। এখানে দিন দিন ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করেছে। সরকারি হিসাবের তুলনায় আক্রান্তের সংখ্যা কয়েক গুণ। হাসপাতালগুলোতে রোগীদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। মশকনিধন কার্যক্রম জোরদার করা হলেও কোনো কাজ হচ্ছে না।
৬ মিনিট আগে
রংপুরের কাউনিয়ায় কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার তিস্তা সেতু সংলগ্ন নদীর পাড়ে জেলা পরিষদের উদ্যোগে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
২ ঘণ্টা আগে
বারণই নদে মাছ মরে ভেসে ওঠার ঘটনায় তিন সদস্য তদন্ত কমিটি বারণই নদ পরিদর্শন করে ৪টি স্থান নদের পানির নমুনা সংগ্রহ করেছি। পানি ল্যাবে পরীক্ষা করে মাছ মরে ভেসে ওঠার প্রকৃত কারণ উদ্ঘাটন করা যাবে। আর বারণই নদে ৮টি স্থানে মাছের...
২ ঘণ্টা আগে
তাঁদের বাসা দারুস সালাম মাদবর বাড়ি মসজিদের পাশে। তাঁর বাবা আব্দুল মান্নান দিনমজুরের কাজ করেন। রাতে তার মা জেসমিন টিনশেড ঘরে জানালার পাশে বসে টিভি দেখছিলেন। এ সময় জানালার বাইরে থেকে কে বা কারা গুলি করে। সেই গুলি এসে তাঁর মায়ের ডান হাতে লাগে...
২ ঘণ্টা আগে