
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে কফিল উদ্দিন আহাম্মদ ও মহাসচিব পদে মো. সাইফুল আলম নির্বাচিত হয়েছেন।
আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর লেডিস ক্লাবে সংগঠনটির নির্বাচন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত টানা ভোট গ্রহণের পর বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাউন্সিল অধিবেশন হয় বলে সংগঠনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নির্বাচনে সভাপতি, মহাসচিব ও কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে কফিল উদ্দিন আহাম্মদ, মহাসচিব পদে মো. সাইফুল আলম এবং কোষাধ্যক্ষ পদে মো. সাইদুর রহমান বাবু বিপুল ভোটে নির্বাচিত হন।
এ ছাড়া ১২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জয়নুল আবেদীন আজকের পত্রিকাকে বলেন, ‘কয়েক দিন আগে নির্বাচন শেষ হয়েছে। এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান ছুটিতে রয়েছেন। এ জন্য সভা করা যাচ্ছে না। সভা করা গেলেই ফলাফল প্রকাশ করা হবে।’
৪ মিনিট আগে
রাজশাহীর গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মির্জা মো. আব্দুস সালাম ও তাঁর স্ত্রী শাহানা পারভীনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ৯৬ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১৩ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় আরিফ হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
২৫ মিনিট আগে
‘গিফট বক্সে’ লেখা ছিল না শুভেচ্ছা। ছিল ৭ লাখ টাকা। এমপিও সুবিধা পাইয়ে দেওয়ার সুপারিশের বিনিময়ে ওই টাকা শিক্ষা কর্মকর্তার হাতে তুলে দিতে এসে হাতেনাতে ধরা পড়েছেন মাইদুল ইসলাম নামের এক ব্যক্তি।
৩৮ মিনিট আগে