
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) শীর্ষক প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে ফিল্ড সুপারভাইজার রাশেদুল ইসলাম এবং তাঁর স্বার্থসংশ্লিষ্টদের নামে থাকা ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার (১৮ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন।
ফিল্ড সুপারভাইজার রাশেদুল ইসলাম ছাড়াও যাঁদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে তাঁরা হলেন মোহাম্মদ সুমন শিকদার, নাসিমা আক্তার, মো. মনিরুল ইসলাম, মো. এরশাদ আলম ও টেকনিক্যাল সাপোর্টের স্বত্বাধিকারী মো. রুবেল মোল্লা।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা উপপরিচালক আকতারুল ইসলাম।
দুদকের সহকারী পরিচালক রাসেল রনি এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) শীর্ষক প্রকল্পের পিএ হিসেবে কর্মরত ফিল্ড সুপারভাইজার রাশেদুল ইসলাম এবং তাঁর স্বার্থসংশ্লিষ্টরা প্রকল্পের ব্যাংক হিসাব থেকে লাখ লাখ টাকা নিজ নিজ ব্যাংক হিসাবে সরিয়ে নিয়ে দুর্নীতি করেছেন বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগ দুদকের অনুসন্ধানাধীন।
অনুসন্ধানকালে জানা যায়, অভিযোগসংশ্লিষ্টরা তাঁদের ব্যাংক হিসাব থেকে অর্থ অন্যত্র স্থানান্তর, হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। এসব সম্পদ স্থানান্তর বা বেহাত হয়ে গেলে পরবর্তী সময়ে তা উদ্ধার করা দুরূহ হয়ে পড়বে। এ কারণে সংশ্লিষ্ট ব্যাংক হিসাবগুলো অবিলম্বে অবরুদ্ধ করা প্রয়োজন।

বগুড়ার ধুনটে ভোটকেন্দ্রের বাইরে এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামায়াতের লোকজনকে দায়ী করেছে বিএনপি। অপর দিকে জামায়াত নেতার দাবি, ছুরিকাহত হয়নি। ছাত্রদল নেতা ও তাঁর সহযোগীদের সঙ্গে জামায়াত কর্মীদের হাতাহাতির ঘটনা ঘটেছে।
৬ মিনিট আগে
নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নে নির্বাচনী প্রতিহিংসার জেরে জসিম উদ্দিন (৪৫) নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগ, ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদের অনুসারীরা এই অতর্কিত হামলা চালিয়েছেন।
২৪ মিনিট আগে
রাজধানীর হাতিরঝিল এলাকায় আনসারের এক দলনেতার বিরুদ্ধে টাকা নিয়ে ‘অবৈধভাবে’ ৩৩০ জনকে নির্বাচনী দায়িত্বে অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর সংশ্লিষ্টদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
২৮ মিনিট আগে
পটুয়াখালীর দশমিনায় জাতীয় সংসদ নির্বাচনে নারী আনসার হিসেবে কাজ পাইয়ে দেওয়ার কথা বলে ২৪ নারীর কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় তানিয়া বেগম নামের এক ভুক্তভোগী বাদী হয়ে আজ বুধবার বিকেলে দশমিনা থানায় অভিযোগ দেন।
১ ঘণ্টা আগে