গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের পোশাক পরে চালককে মারধর করে নগদ টাকা, স্মার্টফোন ও ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
বুধবার (৪ মার্চ) সন্ধ্যার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক। তিনি বলেন, আজ দুপুরে ভুক্তভোগী ইজিবাইকচালক গোলাম হোসেন অজ্ঞাতনামা পাঁচজন দুর্বৃত্তকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ করেন।
এর আগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের বাগদা এলাকার চারাবটগাছ নামক স্থানে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ইজিবাইকচালক গোলাম হোসেন পার্শ্ববর্তী দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাহেবগঞ্জ চাম্পাতলী গ্রামের আমিরুল ইসলামের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় ব্যবসায়ী আজিজ মন্ডলকে সঙ্গে নিয়ে তরমুজ কেনার জন্য ইজিবাইকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানে যাচ্ছিলেন গোলাম হোসেন। পথে চারাবটগাছ নামক এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কার পথ রোধ করে। এ সময় পুলিশের পোশাক পরে পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তি প্রাইভেট কার থেকে নেমে আসে। এরপর গোলাম হোসেনকে মারধর করে ইজিবাইকটি নিজেদের নিয়ন্ত্রণে নেয় এবং তরমুজ ব্যবসায়ী আব্দুল আজিজকেও (৫৮) মারধর করে তাঁর কাছে থাকা ৭৫ হাজার টাকা ও একটি স্মার্টফোন ছিনিয়ে নেয়।
পরে দুর্বৃত্তদের একজন ইজিবাইকটি চালিয়ে নিয়ে যায় এবং অপর চারজন ইজিবাইক চালককে প্রাইভেট কারে তুলে নিয়ে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জের কলাবাগান এলাকায় ফেলে দিয়ে পালিয়ে যায়। পরে সেখান থেকে ইজিবাইকচালক গোলাম হোসেনকে উদ্ধার করে স্বজনেরা।
গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক বলেন, ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
১০ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
১৩ মিনিট আগে
জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় দেড় মাসের মেয়েকে নিয়ে কারাগারে যাওয়া ঢাকা যুব মহিলা লীগের কর্মী শিল্পী বেগমকে জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার একটি আদালত।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি খেয়াঘাটের দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে জামায়াত ও এনসিপির নেতা-কর্মীদের মারামারি হয়েছে। এতে উভয় পক্ষের পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে