স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনের অংশ হিসেবে পাঁচ দিনব্যাপী ‘জয় বাংলার জয়োৎসব’ কর্মসূচি রাজধানীর ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টায় বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পাঁচ দিন ব্যাপী এই অনুষ্ঠানের শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধের ওপর তথ্য একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংক্রান্ত নাচ-গান, কবিতা আবৃত্তিসহ বর্ণাঢ্য সাংস্কৃতিক কর্মকাণ্ড। পরিবেশিত হয় ২৫ মার্চের গণহত্যার গল্প নিয়ে একটি মঞ্চনাটক।
এ ছাড়া, জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত প্রামাণ্য চিত্র ‘সেই রাতের কথা বলতে এসেছি!’ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতের পাকিস্তানি হানাদার বাহিনী নির্বিচারে নিরীহ বাঙালিদের হত্যা করে। সেদিন রাতে পাকিস্তানি বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যে হত্যাকাণ্ড চালায় তাকে কেন্দ্র করে নির্মাণ করা হয় এই প্রামাণ্যচিত্রটি।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ঘুমন্ত নারী, পুরুষ, শিশু, ছাত্র, শ্রমিক নির্বিচারে গণহত্যা চালিয়েছে। জঘন্যতম গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য প্রধানমন্ত্রী চেষ্টা অব্যাহত রেখেছেন। আমরা আশা করি বিশ্বের বিবেকবান মানুষের বিবেক নাড়া দেবে। এই জঘন্য গণহত্যার বিশ্বব্যাপী মানুষ যেভাবে এর নিন্দা করবে এবং আমরা এর আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করব।

গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩১ মিনিট আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২ ঘণ্টা আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে