ক্রিকেটার সাকিব আল হাসান বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ইফতারের জন্য ২০ হাজার টাকা দিয়েছিলেন। তা নিয়ে ব্যবসায়ীদের নেতিবাচক মন্তব্যকে দুঃখজনক বলেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দীন।
আজ বুধবার বঙ্গবাজারে খোলা আকাশের নিচে চৌকি পেতে ব্যবসা কার্যক্রম উদ্বোধনের পরে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন হেলাল উদ্দীন। তিনি বলেন, সারা দেশের মানুষ এবং দেশের বাইরে থেকেও বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় গঠিত তহবিলে টাকা দিচ্ছেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান কার কাছে ২০ হাজার টাকা দিয়েছেন, কে সেই টাকা না নিয়ে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন, আমরা তাকে চিনি না। আমরা চেষ্টা করেছি তাঁকে খুঁজে বের কারার জন্য। তিনি আমাদের বঙ্গবাজারের কোনো ব্যবসায়ী নয়। সাকিব আল হাসানের মতো একজন শ্রেষ্ঠ ক্রীড়াবিদকে আমরা কোনোভাবেই অসম্মান করতে পারি না। আমাদের যদি কোনো ভুলত্রুটি হয়ে থাকে, সে জন্য আমরা ক্ষমা চাই।’
মাত্র ২৪ ঘণ্টার নোটিশে বঙ্গবাজারে এই পোড়া স্তূপ পরিষ্কার হয়েছে উল্লেখ করে হেলাল উদ্দিন বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস প্রমাণ করেছেন, কাজ করলে কাজ করা যায়। মাত্র ২৪ ঘণ্টার নোটিশে বঙ্গবাজারে এই পোড়া স্তূপ পরিষ্কার হয়েছে।
তিনি আরও বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, ‘প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি খেয়াল রাখছেন। বিপদ মানুষকে পথ দেখিয়ে দেয়। আমি মনে করি বঙ্গবাজারের ব্যবসায়ীদের বিপদ আজকে পথ দেখিয়ে দেবে।’
বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ইফতারের জন্য ২০ হাজার টাকা দেওয়ার কথা বলেছিলেন সাকিব আল হাসান। তাঁর এই টাকা দেওয়াকে কেন্দ্র করে অনেক আলোচনা–সমালোচনা হয় সামাজিক মাধ্যমে। বঙ্গবাজারের ব্যবসায়ী দাবি করা এক ব্যক্তি ২০ হাজার টাকা দেওয়া নিয়ে সাকিবের ওপর ক্ষোভ ঝাড়েন। ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়।

সিলেট নগরীর ঐতিহ্যবাহী শাহি ঈদগাহ খেলার মাঠে এবারও মাসব্যাপী বাণিজ্য মেলার আয়োজন করছে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এরই মধ্যে মাঠে স্টল ও অবকাঠামো নির্মাণের কাজ করছেন উদ্যোক্তারা। শিশু-কিশোরদের খেলাধুলা বন্ধ করে এই মেলার আয়োজন নিয়ে সমালোচনা করছেন স্থানীয় বাসিন্দা...
৬ মিনিট আগে
খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকের সংকটের কারণে বিচারপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার সৃষ্টি হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, এক মাসের বেশি সময়ে ৬টি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক রয়েছেন তিনজন। এসব আদালতে ১৯ হাজার মামলা বিচারাধীন। অর্থাৎ ৬ হাজার মামলার বিচারকার্য চালাতে হিমশিম খাচ্ছেন...
১৯ মিনিট আগে
নাটোরের গুরুদাসপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ নেতা মো. আয়ুব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
সিলেটের হজরত শাহজালালের (র.) মাজারের টাকা এখন থেকে প্রতিদিন গণনা করা হবে। গণনায় পাওয়া টাকার ৩৫ শতাংশ মাজারের উন্নয়ন কাজের জন্য নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে রাখা হবে এবং ৬৫ শতাংশ দৈনন্দিন ব্যবস্থাপনা কাজে ব্যয় করা হবে। মাজারের পরিচালনার জন্য ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
১ ঘণ্টা আগে