শেরপুর থেকে ছোপ বোনের বাড়ি মুন্সিগঞ্জে যাচ্ছিলেন সাইফুল ইসলাম (২৬)। পথিমধ্যে ফতুল্লার পঞ্চবটি এলাকায় ছিনতাইকারীর কবলে পরেন তিনি। ঘাতকেরা তাঁকে ছুরিকাঘাত করে সঙ্গের সবকিছু ছিনিয়ে নেয়। এদিকে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাইফুলের।
আজ রোববার ভোরে ফতুল্লার পঞ্চবটি মেথরখোলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সাইফুল শেরপুর জেলার সদর থানার গাজীর খামার এলাকার মোতালেব হুসাইনের ছেলে। নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
সাইফুলের ছোট বোনের স্বামী সফিকুল বলেন, ‘সাইফুল দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছিল। তাই তাঁকে আমি আমার কর্মস্থল মুন্সিগঞ্জে আসতে বলি। এখানে আসলে তাঁর জন্য একটি চাকরির ব্যবস্থা করে দিতাম। গত শনিবার রাতে সে শেরপুর থেকে রওনা দেয়। রোববার ভোরে সে ফতুল্লায় নামে। তারপর আমাকে ফোন দিলে তাঁকে মোক্তারপুরগামী ইজিবাইক বা সিএনজিতে উঠতে বলি। তাঁর কিছুক্ষণ পরেই পুলিশ ফোন দিয়ে জানায় সাইফুলকে ছিনতাইকারীরা মেরে ফেলেছে।’
পুলিশ বলছে, নিহতের পকেট থেকে পাওয়া এনআইডি কার্ড থেকে পরিচয় শনাক্ত করা হয়েছে। তবে তাঁর সঙ্গে থাকা মোবাইলসহ টাকা-পয়সা কিছুই পাওয়া যায়নি। পরে তাঁর স্বজনদের খবর দেওয়া হলে তারা এসে মরদেহ শনাক্ত করে।
এই বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক বলেন, ‘সাইফুলের বাম হাতে ও পায়ে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে—ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। হত্যাকারীদের শনাক্ত করে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩১ মিনিট আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২ ঘণ্টা আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে