
বেলাবতে নিজ বাড়ি থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধারের ঘটনাটি হত্যাকাণ্ড বলে জানিয়েছেন নরসিংদী পিবিআই পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান। আজ রোববার সকাল ৮টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
মৃত ব্যক্তিরা হলেন পাটুলী ইউনিয়নের ভাবলা গ্রামের শেখ বাড়ির গিয়াস উদ্দীন শেখের স্ত্রী রহিমা বেগম (৩৫), তাঁদের ছেলে রাব্বি শেখ (১৩) ও মেয়ে রাকিবা (৬)। গিয়াস উদ্দীন শেখ পেশায় একজন রংমিস্ত্রি। রহিমা বেগম পেশায় দরজি ছিলেন।
প্রত্যক্ষদর্শী জানান, গতকাল শনিবার রাতে গাজীপুরের একটি উচ্চবিদ্যালয়ে রংমিস্ত্রির কাজ করার জন্য চলে যান গিয়াস উদ্দীন। রাতেই কে বা কারা ঘরে ঢুকে তাঁর স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করেন। তিনজনের মধ্যে রহিমা বেগমকে ধারালো অস্ত্রের আঘাতে, ছেলে রাব্বি শেখ ও মেয়ে রাকিবাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, পশ্চিম পাশের মাটির ঘরের মেঝেতে গৃহবধূর রক্তাক্ত মরদেহ পড়ে আছে। তাঁর কপাল ও পেটে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। দক্ষিণ পাশের মাটির ঘরের খাটে পড়ে আছে দুই সন্তান রাব্বি ও রাকিবার মরদেহ। রাব্বি ও রাকিবাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। রহিমার দেবর নাসির শেখ বলেন, ‘আমাদের
চাচাতো ভাই রেণু শেখের সঙ্গে আমার ভাই গিয়াস উদ্দীন শেখের জমিসংক্রান্ত দ্বন্দ্ব ছিল। গতকাল আমার ভাইয়ের সঙ্গে গাছ কাটা নিয়ে রেণু শেখের কথা-কাটাকাটি হয়। তখন রেণু শেখ আমার ভাইয়ের বড় ধরনের ক্ষতি করবেন বলে হুমকিও দিয়েছেন। আমার ধারণা, সে-ই আমার ভাবি ও দুই সন্তানকে হত্যা করেছেন।’
রহিমার স্বামী গিয়াস উদ্দীন শেখ কান্নাজড়িত কণ্ঠে আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিবেশী রেণু শেখের সঙ্গে আমার জমিসংক্রান্ত বিরোধ রয়েছে। গতকাল আমি রংমিস্ত্রির কাজ করার জন্য গাজীপুরে ছিলাম। আমার ধারণা, রেণু শেখ ভাড়াটে লোক দিয়ে আমার স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করেছেন।’
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ আজকের পত্রিকাকে বলেন, আজ সকালে পরিবারের অন্য সদস্যরা মরদেহগুলো দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বলেন, ‘ঠিক কী কারণে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে, তা এখনো পরিষ্কার নয়। তবে আমরা তদন্ত শুরু করেছি।’
নরসিংদী পিবিআই পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান বলেন, ‘এটি নিশ্চিত হত্যাকাণ্ড। আমরা এ ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছি।’

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় রতন শুভকর (৩০) নামের এক চা-শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা ৩টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের চম্পারাই চা-বাগান ফ্যাক্টরির ১ নম্বর সেকশন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
৮ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ভোটকেন্দ্রের সরঞ্জাম নিতে এসে এক প্রিসাইডিং কর্মকর্তা অজ্ঞান হয়ে পড়েছেন। তাঁর নাম বরুণ কান্তি সাহা। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মিরসরাই উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ ঘটনা ঘটে। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
১০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘বোরকা নিয়ে আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। মূল বক্তব্য উপস্থাপন না করে আংশিক উপস্থাপন করে জনসাধারণের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।’
১৬ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার বিকেল ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ মার্কেটসংলগ্ন রেলগেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
২০ মিনিট আগে