Ajker Patrika

রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকালে হাতেনাতে ৫ যুবক গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকালে হাতেনাতে ৫ যুবক গ্রেপ্তার
যাত্রাবাড়ীতে ছিনতাই করার সময় পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার ৫ যুবক। ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাই করার সময় পাঁচ যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ।

গ্রেপ্তারকৃতরা হলেন— রাজিব হোসেন রাজু (২০), মো. শিশির হোসেন (২০), শফিকুল (২৭), মো. রনি ব্যাপারী (২৯) ও জিসান হোসেন (২০)।

ডিএমপির সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালায় বিভাগের একটি দল। এ সময় ছিনতাইয়ের সময় ওই পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত