রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর থেকে থেকে ২৭ নম্বর এলাকা এবং সায়েন্স ল্যাব থেকে জিগাতলা পর্যন্ত এলাকায় থেমে থেমে সংঘর্ষ ও গোলাগুলি চলছে। এ সব জায়গার বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী, আন্দোলনকারী ও আওয়ামী লীগ নেতা-কর্মীরা অবস্থান করছে।
আজ বিকেল ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ সব এলাকায় সংঘর্ষে আহত হয়ে অন্তত ৪২ জন ল্যাবএইড হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে অর্ধেকেরও বেশি আইডিয়াল কলেজের শিক্ষার্থী। আহতদের মধ্যে অন্তত ১১ জন গুলিবিদ্ধ বলে ল্যাব এইডের জরুরি বিভাগে দায়িত্বরতরা জানিয়েছেন। আন্দোলনকারীরা সীমান্ত স্কয়ারের সামনে অবস্থান করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে, রোববার দুপুর ৩টার আগে আন্দোলনকারীরা জিগাতলা বাসস্টপ পর্যন্ত চলে আসে। সেখানে আগে থেকেই অবস্থান নিয়েছিলেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ওই এলাকায় আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়। জিগাতলায় মুখোমুখি অবস্থান নেয় আন্দোলনকারী ও আওয়ামী লীগ নেতা-কর্মীরা। এ সময় তাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় ককটেল ফোটানো হয়। গোলাগুলির শব্দ পাওয়া যায়। এ সময় সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। আন্দোলনকারীরা আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের দিকে এগিয়ে যেতে চাইলে পুলিশ টিয়ার শেল ছুড়ে তাদের সরিয়ে দেয়।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৪ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৪ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৫ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগে