
ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন এলাকায় বৈদ্যুতিক লাইনের ওপর কাপড় পড়ে প্রায় ১৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। আজ মঙ্গলবার বিকেল ৪টা ৪৩ মিনিটের দিকে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ করা হয়। পরে কাপড় সরিয়ে বিকেল ৪টা ৫৮ মিনিটের দিকে চলাচল স্বাভাবিক করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট এমআরটি (লাইন-৬)-এর উপ প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকায় ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের ওপর কাপড় পড়ায় নিরাপত্তার কারণে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে কাপড়টি সরিয়ে ফেলা হলে ট্রেন চলাচল আবার শুরু হয়।’
এদিকে ওই সময়ে একটি ট্রেন বন্ধ থাকায় মেট্রোরেলের বিভিন্ন স্টেশনে থাকা অন্য ট্রেনগুলোকেও নির্দিষ্ট দূরত্বে থামিয়ে রাখা হয়। এতে যাত্রীদের সাময়িক ভোগান্তি পোহাতে হয়। মেট্রোরেলের সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপে যাত্রীরা বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে থাকার কথা জানিয়েছেন।
মেট্রো কর্তৃপক্ষ বলছে, কাপড় সরানোর পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে ট্রেন স্বাভাবিকভাবেই চলাচল করছে।

টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে মির্জাপুর ক্যাডেট কলেজসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৪ মিনিট আগে
মানিকগঞ্জে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮২০ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭১ জন। গত সোমবার ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।
৬ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানি দুই দিনে প্রায় ২০ সেন্টিমিটার কমেছে। বাড়িঘর থেকে পানি নামতে শুরু করায় বন্যাকবলিত মানুষের দুর্ভোগ কমেছে। তবে নিম্নাঞ্চল ও কৃষিজমিতে এখনো পানি রয়েছে। পানি কমার সঙ্গে পদ্মা নদীতে ভাঙনের শঙ্কা থাকায় পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে প্রশাসন।
৯ মিনিট আগে
কেরানীগঞ্জের আরশিনগরে আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটেছে। মুমূর্ষু অবস্থায় ফরহাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক বেলা সাড়ে ৪টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। ফরহাদ ভোলার দুলারহাটের মো. বাবুল হোসেনের ছেলে।
১৪ মিনিট আগে