
মুসলিম পুরুষের চার বিয়ে করা প্রসঙ্গে মন্তব্য করায় ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ তুলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী ও গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলির বিরুদ্ধে মামলা করা হয়েছে।
হোসাইন মোহাম্মদ আনোয়ার ওরফে আনোয়ার হোসেন নামে পুরান ঢাকার ব্যবসায়ী পরিচয়ে এক ব্যক্তি আজ বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা করেন। মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তে নির্দেশ দিয়েছেন মহানগর হাকিম মাহবুবুর রহমান।
বিচারক আগামী বছরের ২৬ জানুয়ারির মধ্যে পিবিআইকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ নির্দেশ দেন বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সিরাজুল ইসলাম শেখ।
মামলার আর্জিতে বলা হয়, ইসলামে বিবাহবিষয়ক বিধান নিয়ে ‘অবমাননাকর’ বক্তব্য দিয়েছেন সানজিদা ইসলাম তুলি। তিনি ইসলাম ধর্মকে ‘অপমান করেছেন’ এবং মুসলমানদের ‘ধর্মীয় বিশ্বাসে আঘাত’ করেছেন, যা দণ্ডবিধির ২৯৫ (ক) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৪১ অনুযায়ী ধর্মচর্চার অধিকার হলো মানুষের মৌলিক অধিকার। পবিত্র কোরআনে সুরা নিসার ৩ নম্বর আয়াত অনুযায়ী একজন মুসলমান পুরুষ সর্বোচ্চ চারটি বিবাহ করতে পারবেন।
অপরদিকে বাংলাদেশের প্রচলিত আইন ‘মুসলিম পার্সোনাল ল (শরিয়ত) অ্যাপ্লিকেশন অ্যাক্ট, ১৯৩৭’ ধারা ২ অনুযায়ী–বিবাহ, ভরণপোষণ, তালাক ইত্যাদি ক্ষেত্রে বিদ্যমান পক্ষ যদি মুসলিম হয়, সেক্ষেত্রে ইসলামি শরীয়াহ আইন প্রযোজ্য হবে। এক্ষেত্রে কোনো নাগরিক ধর্ম প্রতিপালন নাও করতে পারে। কিন্তু ধর্মকে অপমান করা এবং ধর্মীয় বিশ্বাসে আঘাত করার অধিকার তার নেই।
রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গত ১৪ নভেম্বর নারী ও শিশু ফোরামের উদ্যোগে ‘নারীর উপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান: প্রতিরোধে প্রস্তুত সচেতন সমাজ’ শীর্ষক সমাবেশে পুরুষের চার বিয়ে নিয়ে মন্তব্য করেন তুলি, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হয় আলোচনা-সমালোচনা।
তুলি পরে দাবি করেন, তাঁর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

তাহিরপুরে নদীর পাড় কাটার সময় বালুচাপা পড়ে লিয়াকত আলী (৩২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আরও একজন আহত হয়েছেন। আজ রোববার বাদাঘাট ইউনিয়নে যাদুকাটা নদীর পশ্চিম পাড়ে এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
বগুড়ার আদমদীঘিতে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় হাবিবা খাতুন (৪) নামের এক শিশু নিহত হয়েছে। আজ রোববার (২৯ মার্চ) বেলা ১১টায় উপজেলার চাঁপাপুর আঞ্চলিক সড়কের আড়াইল বাজারে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে বজ্রপাতে আবুল খায়ের (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে চৌদ্দগ্রাম পৌরসভার ১ নং ওয়ার্ডের সোনাকাটিয়া গ্রামে। আবুল খায়ের ওই গ্রামের মৃত জন্তুর আলীর ছেলে।
২৯ মিনিট আগে
যশোরের মনিরামপুরে সরকারি রাস্তা কেটে মাছের ঘের করার অপরাধে মাহাতাব মোড়ল (৫০) নামে এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হরিহরনগর ইউনিয়নের রূপসপুর গ্রামে অভিযান চালিয়ে এই দণ্ড দেন।
৩৯ মিনিট আগে