
মাদক ব্যবসায়ীদের একটি চক্র যাত্রীবাহী বাসে যাত্রী সেজে ইয়াবার চালান নিয়ে কক্সবাজার থেকে বিক্রির জন্য ঢাকায় নিয়ে আসছে বলে তথ্য পায় র্যাব। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
আজ রোববার ভোরে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। পরে র্যাব-৩-এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার ফারজানা হক এ তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সোহাগ চৌধুরী (২৫), রিয়াজুল ইসলাম (২৪), আফরিজ চৌধুরী শাওন (২৫), শাওন (২০) ও মাহাবুবুল আলম শুভ (২৫)। তাঁদের কাছ থেকে ১৮ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এএসপি ফারজানা হক জানান, জিজ্ঞাসাবাদে জানা গেছে তাঁরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে সম্মিলিতভাবে অধিক লাভবান হওয়ার জন্য ইয়াবা বড়ি কক্সবাজার থেকে নিয়ে এসে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করেন। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বকেয়া বেতন পরিশোধ এবং ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর উত্তরায় পোশাকশ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় চার ঘণ্টা অবরোধ করেন। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শ্রমিকেরা সড়ক ছেড়ে গেলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
৩১ মিনিট আগে
শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করা এবং তাদের লক্ষ্য অর্জনে সহযোগিতা বাড়াতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। আজ বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান...
৪২ মিনিট আগে
সাতক্ষীরার শ্যামনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ধারালো দায়ের কোপে সুধা রানী মণ্ডল (৫৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ভাতিজা রমেশ মণ্ডলকে (৩৫) আটক করেছে পুলিশ। হামলায় আরও দুজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শ্যামনগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাদঘাটা গ্রামে এ ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে
সিয়ামের বিরুদ্ধে গত বছরের ৫ জানুয়ারি মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
১ ঘণ্টা আগে