
সরকারি বিভিন্ন দপ্তর, পুলিশ, গোয়েন্দা সংস্থা, ঢাকা ওয়াসাসহ বেসরকারি নামীদামি সব প্রতিষ্ঠানে চাকরি দিচ্ছেন হরহামেশা। তিনি হাইকোর্ট ডিভিশনের ভুয়া বেঞ্চ অফিসার রাশেদুল ইসলাম। পড়াশোনা এসএসসি পাস। পুলিশ কর্মকর্তাদেরও নাকানিচুবানি খাওয়ান। থানার ওসিরা ‘স্যার’ বলতে বলতে মুখে ফেনা তোলেন।
সেই রাশেদুলকে গতকাল বুধবার রাতে রাজধানীর যাত্রাবাড়ীর মিরহাজীরবাগ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আজ বৃহস্পতিবার রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বিভাগটির (ঢাকা মেট্রো) অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন বলেন, ‘এ প্রতারক এক অঙ্গে বহুরূপী ছিলেন। বেশ কিছুদিন হাইকোর্টের এক আইনজীবীর সহকারী হিসেবে কাজ করেছেন। সেখান থেকেই আইন পেশায় হাত পাকিয়েছেন তিনি।’
অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন বলেন, ‘বাকপটু রাশেদুল বিভিন্ন অফিসের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্ক আছে—এই কথা বলে প্রতারণা করে আসছিলেন। ভুয়া কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন কথাবার্তার অনেকগুলো অডিও বার্তা তাঁর মোবাইল ফোন থেকে পাওয়া গেছে।’
এ কর্মকর্তা আরও বলেন, ‘গত দুই বছরে ২০ থেকে ২২ জনের কাছ থেকে চাকরিসহ বিভিন্ন কাজের প্রলোভন দিয়ে ২ থেকে ৩ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তাঁর কথা বলার ধরন দেখে বোঝার উপায় নেই যে তিনি আইনজীবী নন।’
বন্দুকের লাইসেন্স করিয়ে দেওয়া, পাওনাদারের টাকা উদ্ধারসহ নানা কাজের বিনিময়ে কমিশন হিসেবে টাকা নিতেন রাশেদুল। সিআইডি তাৎক্ষণিকভাবে আটজন ভুক্তভোগীর কাছ থেকে বিভিন্ন উদ্দেশ্যে প্রতারণা করে প্রায় ৩৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার তথ্য পেয়েছে বলে জানান সিআইডির কর্মকর্তা ইমাম হোসেন।
রাশেদুল হাইকোর্টের বেঞ্চ অফিসার নামে ভিজিটিং কার্ড ছাপিয়ে যাত্রাবাড়ী এলাকায় অফিস ভাড়া করে দীর্ঘদিন প্রতারণা করে আসছিলেন। কখনো নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবার কখনো খুলনা ল’ কলেজের সাবেক ভিপি বলে পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করেছিলেন।
ইমাম হোসেন বলেন, ‘বেঞ্চ অফিসার হিসেবে সরকারি উচ্চ পর্যায়ের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে তাঁর হাত রয়েছে মর্মে মিথ্যা আশ্বাস দিয়ে গোয়েন্দা সংস্থার মাধ্যমে আসামিদের জামিন ও খালাস করানোসহ কোর্টের যাবতীয় কাজে পারদর্শী বলে দাবি করে বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (এসএসপি) আজাদ রহমান, সিআইডির (ঢাকা পশ্চিম) সহকারী পুলিশ সুপার এএসপি জিয়াউর রহমান ও পরিদর্শক রেজাউল করিম।
প্রতারণা সম্পর্কিত আরও পড়ুন:

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
১৩ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
১৬ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে