
এআই দিয়ে ছেলের কণ্ঠ নকল করে পুলিশ পরিচয়ে বাবার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রতারণা চক্রের মূল হোতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। আজ শনিবার দুপুরে র্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশের দাবি, সময়ের সঙ্গে হ্যাকিং ও ডিজিটাল প্রতারণায় জড়িয়ে পড়েন ওহিদুল। বিলমাড়িয়া বাজারসংলগ্ন পদ্মা নদীর ধারে নতুন একটি বাড়িতে তিনি হ্যাকিং ও মাদক ব্যবসার কার্যক্রম চালাতেন বলে অভিযোগ রয়েছে। হ্যাকিংয়ের মাধ্যমে তিনি দুটি বাড়ি করেছেন বলেও স্থানীয়ভাবে...

কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়াই দীর্ঘদিন ‘শিক্ষা ছুটি’র নামে অনুপস্থিত ছিলেন প্রভাষক মোহাম্মদ আলী বাবু। এ ছাড়া দুর্নীতি ও ফৌজদারি মামলায় কারাগারে আটক থাকা অবস্থায় প্রতারণামূলকভাবে এবং অবৈধ সুবিধা নিয়ে সরকারি এমপিওভুক্ত পূর্ণ বেতন-ভাতাদি উত্তোলন ও আত্মসাৎ করেছেন, যা সরকারি অর্থের অপচয়ের শামিল...

ভাগ্যের চাকা ঘুরাতে জাপানে কর্মসংস্থানের স্বপ্ন বুনেছিলেন যুবক সোহেল রানা। সুদে ঋণ নিয়ে ও জমি বন্ধক রেখে দালালের হাতে তুলে দিয়েছিলেন ৫ লাখ টাকা। বিনিময়ে তাঁর হাতে ভিসাসহ প্রয়োজনীয় কাগজপত্রও তুলে দেওয়া হয়েছিল। বিদেশযাত্রার প্রস্তুতি হিসেবে সোহেল স্বজনদের কাছ থেকে বিদায়ও নিয়েছিলেন।