
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের স্ত্রী লুৎফুল তাহমিনা খানের আয়কর নথি জব্দের আদেশ দেওয়া হয়েছে। আজ সোমবার (২৪ নভেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয় বলে জানান সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন। দুদকের উপপরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মুহাম্মদ জয়নাল আবেদীন তাঁর অবৈধ সম্পদ অর্জনের আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, আসামি লুৎফুল তাহমিনা খান ১৫ কোটি ৪৬ লাখ ৯৪ হাজার ৫৯১ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগদখলে রেখেছেন। আসামি লুৎফুল তাহমিদা খান প্রত্যক্ষ সহযোগিতায় নিজ ও তাঁর আংশিক মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে ১০টি ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত ৪৩ কোটি ৭৭ লাখ ৭৪৫ টাকার সন্দেহজনক লেনদেন করেন। এই অর্থের স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এই অভিযোগে তাঁর বিরুদ্ধে ইতিমধ্যে মামলা করেছে দুদক।
মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁর সব আয়কর রিটার্নসহ সংযুক্ত রেকর্ডপত্র জব্দ করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন।
উল্লেখ্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গত বছর গণ-অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে পলাতক রয়েছেন। ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ড দেন।

প্রধান উপদেষ্টার কথা ও কাজের সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেছেন, ‘প্রধান উপদেষ্টার কথার সঙ্গে কাজের সম্পর্ক নেই। তিনি (প্রধান উপদেষ্টা) বললেন, ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই এক ছাতার নিচে থাকবে। কিন্তু ছাতা তো খুললই না, বৃষ্টি পড়ে যাচ্ছে।’
২০ মিনিট আগে
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান দাবি করেছেন, শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন এবং বন্দর সচল আছে। তবে শিপিং এজেন্ট, কাস্টমস এজেন্ট, বার্থ অপারেটর ও শিপ হ্যান্ডলিংয়ে অপারেটররা বলছেন, বন্দরের টার্মিনালগুলোয় জাহাজ থেকে কনটেইনার ওঠানামা, পণ্য ডেলিভারিসহ সব ধরনের...
২৬ মিনিট আগে
খুলনায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ভোট গ্রহণের দিন যানবাহন চলাচলে নির্দেশনা জারি করেছে পুলিশ। আজ রোববার খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৮ মিনিট আগে
হাদি হত্যার বিচার দাবি করলেই একটি পক্ষ আমাদের বিরুদ্ধে নির্বাচন বানচালের অপচেষ্টা করার অভিযোগ তোলে। তাদের স্পষ্ট করে বলতে চাই—আমরা নই, তারাই নির্বাচন বানচাল করতে চায়। ভারত চায় না, এ দেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক। রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার বিজয় উল্লাস...
৩৮ মিনিট আগে