
দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির এক গ্রাহকের করা প্রতারণার মামলায় প্রমাণ মিললে গ্রেপ্তার হতে পারেন অভিনয়শিল্পী তাহসান, মিথিলা ও ফারিয়া। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান আজ শুক্রবার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সাজ্জাদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ধানমন্ডি থানার মামলার কপি এসেছে। আমরা তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে তথ্য-প্রমাণ পেলে যে কেউ গ্রেপ্তার হতে পারেন।’ তদন্তের বিষয়ে তিনি বলেন, ‘আমরা তদন্ত করছি। তদন্তে অগ্রগতি রয়েছে।’
মামলার তদারক কর্মকর্তা রমনা বিভাগের (ধানমন্ডি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) ইহসানুল ফেরদৌস আজকের পত্রিকাকে বলেন, নিয়মিত মামলা হিসেবে আদালতের নির্দেশে তদন্ত চলছে। বেশ কয়েকজন আসামির বিরুদ্ধে প্রমাণ সংগ্রহের চেষ্টা চলছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মামলায় আসামি করা হয়েছে ৯ জনকে। ইভ্যালির এমডি রাসেল ও তাঁর স্ত্রী শামীমা ছাড়াও মামলায় ৫ নম্বর আসামি করা হয়েছে সংগীতশিল্পী তাহসান রহমান খানকে। ৮ ও ৯ নম্বর আসামি করা হয়েছে অভিনেত্রী শবনম ফারিয়া ও রাফিয়াথ রশিদ মিথিলাকে।
৪ ডিসেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তাহসান, মিথিলা, শবনম ফারিয়াসহ ৯ জনের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেন ইভ্যালির এক গ্রাহক সাদ স্যাম রহমান। মামলা তদন্তের নথি সম্প্রতি ধানমন্ডি থানায় এসেছে।
সাদ স্যাম রহমানের মামলায় তাহসান, মিথিলা, শবনমসহ আসামি করা হয়েছে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল, তাঁর স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন, ঊর্ধ্বতন কর্মকর্তা আকাশ, আরিফ, তাহের ও মো. আবু তাইশ কায়েসকে।
ই-কমার্স প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত ছিলেন তাহসান। মিথিলা ছিলেন ইভ্যালির ফেস অব ইভ্যালি লাইফস্টাইলের শুভেচ্ছাদূত। শবনম ফারিয়া প্রধান জনসংযোগ কর্মকর্তা ছিলেন। তাঁরা ইভ্যালির প্রতারণায় সহযোগিতা করেছেন বলে মামলার অভিযোগে বলা হয়েছে।

নিহত ব্যক্তিদের একজন রবিউল আলমের বাবা জানান, সোমবার রাতে ভাত খাওয়ার সময় একটি ফোনকল পেয়ে বাড়ি থেকে বের হয়ে যান তাঁর ছেলে। এর পর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরদিন সকালে কয়েকজন শিশু পাহাড়ে তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখে খবর দিলে তিনি ঘটনাস্থলে গিয়ে ছেলের মরদেহ শনাক্ত করেন এবং পুলিশকে জানান।
৭ মিনিট আগে
দুই প্রতিষ্ঠানের টেন্ডার সংক্রান্ত দ্বন্দ্বের জেরে রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ২০ হাজার টাকায় ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে এ হামলা করা হয়। এ ঘটনায় আজ মঙ্গলবার রাজধানীর বিভিন্ন
১৭ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে রেললাইনে কাজ করার সময় ট্রেনের নিচে কাটা পড়ে মো. রফিকুল ইসলাম (৫৫) নামের এক রেলওয়ে শ্রমিক নিহত হয়েছেন।
১৮ মিনিট আগে
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় অগ্নিকাণ্ডে গরুর খামারসহ পাঁচটি দোকান আগুনে পুড়ে গেছে। গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ৩ নম্বর আলেক্ষ্যং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ওয়াগয়পাড়া রোয়াংছড়ি পুরাতন বাসস্টেশন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বসতঘর, পাঁচটি দোকানসহ গবাদিপশুর খামার পুড়ে যায়।
২৭ মিনিট আগে