
রাজধানীর মোহাম্মদপুরে একটি ফ্ল্যাটে লায়লা আফরোজ ও তাঁর মেয়ে নবম শ্রেণির শিক্ষার্থী নাফিসা লাওয়াল বিনতে আজিজকে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে।
গতকাল সোমবার রাতে লায়লা আফরোজের স্বামী আ জ ম আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় মামলাটি করেন।
আজ দুপুরে আজকের পত্রিকাকে তথ্যটি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) রকিবুজ্জামান তালুকদার।
তিনি জানান, লায়লা আফরোজ ও নাফিসা লাওয়াল বিনতে আজিজকে হত্যার অভিযোগে গৃহকর্মী মোছা. আয়েশাকে (২০) একমাত্র আসামি করে মামলা করা হয়েছে। প্রায় চার দিন আগে ওই ফ্ল্যাটে খণ্ডকালীন গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেছিলেন আয়েশা।
মামলার অভিযোগে বলা হয়, গত সোমবার সকাল ৭টার দিকে কর্মস্থল উত্তরা যাওয়ার পর স্ত্রী লায়লা আফরোজের (৪৮) সঙ্গে মোবাইল ফোনে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন আজিজুল ইসলাম। পরে বেলা ১১টার দিকে বাসায় ফিরে তিনি দেখেন, গলা ও দেহের বিভিন্ন জায়গায় জখম নিয়ে মৃত অবস্থায় পড়ে আছেন লায়লা আফরোজ। আর নাফিসাকে (১৫) গলার নিচে ডান পাশে কাটা অবস্থায় বাসার গেটের কাছে পাওয়া যায়।
পরে বাসার পরিচ্ছন্নতাকর্মী আশিকের সহায়তায় নাফিসাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মামলার অভিযোগে আরও বলা হয়, ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, আসামি আয়েশা সোমবার সকাল ৭টা ৫১ মিনিটে বাসায় প্রবেশ করেন এবং ৯টা ৩৫ মিনিটে নাফিসার স্কুল ড্রেস পরে বের হয়ে যান। এ সময় তিনি বাসা থেকে মোবাইল ফোন, ল্যাপটপ, স্বর্ণালঙ্কার, নগদ অর্থসহ আরও কিছু মূল্যবান সামগ্রী নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।
মামলার বাদীর দাবি, অজ্ঞাত কারণে গৃহকর্মী আয়েশা ধারালো অস্ত্র দিয়ে তাঁর স্ত্রী ও মেয়েকে হত্যা করে পালিয়ে গেছেন। আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা শেষে থানায় এজাহার করতে দেরি হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়।
হত্যাকাণ্ড তদন্তে এরই মধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। পলাতক আসামি গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে তারা।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ময়মনসিংহ ইউনিটের নথি অনুযায়ী, এ অঞ্চলে মোট ২৯৩টি শিল্পকারখানা রয়েছে। এর মধ্যে ৯৯টি কারখানা গ্যাসনির্ভর। শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, চাহিদামতো গ্যাসের চাপ না থাকায় কোনো কোনো কারখানায় অর্ধেকের বেশি মেশিন বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন মালিকেরা।
২ মিনিট আগে
রাজধানীর হাজারীবাগ মনেশ্বর রোডে রিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে আব্দুর রহমান (৫০) এক ব্যাটারিচালিত রিকশা চালকের মৃত্যু হয়েছে। অচেতন অবস্থায় সহকর্মীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
৭ মিনিট আগে
মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারী ও এক শিশু আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
১০ মিনিট আগে
আজ বৃহস্পতিবার বাদ জোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে তৌফিক নেওয়াজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে প্রিজন ভ্যানে করে দীপু মনিকে বনানী কবরস্থানে নেওয়া হয়। সেখানে স্বামীর দাফন কার্যক্রমে অংশ নেন তিনি।
১২ মিনিট আগে