রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় চিকিৎসাধীন আরও তিনজনকে ছাড়পত্র দিয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট কর্তৃপক্ষ। তাঁরা হলেন তাসনুবা জাকির (৫৫), (১১) ও শ্রেয়া (৯)।
এ নিয়ে বার্ন ইনস্টিটিউট থেকে সুস্থ হয়ে বাসায় ফিরলেন আটজন।
যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গত তিন দিনে আর কারও মৃত্যু হয়নি বলে আজ বৃহস্পতিবার হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় আজ সকাল পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে ৩২ জন ভর্তি ছিলেন। তাঁদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দুপুরে তাঁদের ছাড়পত্র দেওয়া হয়। তাঁরা পরে চিকিৎসার জন্য আবারও হাসপাতালে আসবেন। গতকাল বুধবার পর্যন্ত দুজন আইসিইউতে ছিলেন। তাঁদের মধ্যে একজনের অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাঁকে আইসিইউ থেকে অন্য ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। অন্যজন মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী নাভিদ নেওয়াজ। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। বাকিরা বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন।
২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ৩৪ জনের মৃত্যু হয়। আহত হয় অনেকে।

যশোর সদরের কৃষ্ণবাটি রেল ক্রসিং পার হওয়ার সময় একটি ইজিবাইককে চাপা দেয় ট্রেন। ঘটনাস্থলেই মারা যান ইজিবাইকচালক আজিজুর রহমান ও যাত্রী এরশাদ আলী। এ ঘটনা গত ২৬ সেপ্টেম্বরের। যশোরের আরেক উপজেলা অভয়নগরের ভাঙ্গাগেট এলাকায় একটি ক্রসিংয়ে গত ১০ মে কয়লাবোঝাই একটি ট্রাককে ধাক্কা দিয়ে প্রায় আধা...
৪ ঘণ্টা আগে
কালীগঙ্গা নদী থেকে উৎপন্ন খালটি দিয়ে একসময় নৌপথে পণ্য আসত মানিকগঞ্জ শহরে। বর্ষা মৌসুমে শহরের পানি নিষ্কাশনের একমাত্র খাল এটি। কিন্তু দখল, দূষণ ও বর্জ্যে সেই খাল এখন মৃতপ্রায়। অথচ ছয় কিলোমিটারের এই মানিকগঞ্জ খালের পেছনে তিন দফা সংস্কার ও সৌন্দর্যবর্ধন প্রকল্পে সরকারের...
৫ ঘণ্টা আগে
পাবনার বেড়ায় এক যুগের বেশি আগে অন্তত ১০টি গ্রামের যোগাযোগ সহজ করতে নির্মাণ করা হয় বড়শিলা-নলভাঙা-খাকছাড়া পাকা সড়ক। পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি নির্মাণের পর কোনো সংস্কার হয়নি। এটি এখন প্রায় নিশ্চিহ্ন।
৫ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফাইন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হৃদয় বিশ্বাস। এ মাসের শেষে তাঁর চতুর্থ বর্ষে ওঠার কথা। আবাসিক হলে আসন বরাদ্দের জন্য এ পর্যন্ত তিনবার আবেদন করেছেন। কিন্তু এখনো বরাদ্দ না পাওয়ায় মেসেই থাকতে হচ্ছে তাঁকে।
৫ ঘণ্টা আগে