আলোচিত চিত্রনায়িকা পরীমণি, মডেল পিয়াসা, মরিয়ম মৌ রাজ এবং হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রায় শেষ করেছে পুলিশে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আগামী এক থেকে দেড় মাসের মধ্যে মামলাগুলোর তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে।
মঙ্গলবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এ কথা জানিয়েছেন সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমান।
মাহবুবুর রহমান বলেন, 'সম্প্রতি র্যাব পুলিশের করা বেশ কয়েকটি অভিযানে গ্রেপ্তার মডেল নায়িকা বিরুদ্ধে করা ১৫টি মামলার তদন্ত করছে সিআইডি। মামলাগুলো আমরা গুছিয়ে এনেছি। আমরা খুব বেশি সময় নিবো না। আসামিদের জিজ্ঞাসাবাদ প্রায়ও শেষ। কয়েকজন সাক্ষীদের সঙ্গে কথা বলে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে অভিযোগ পত্র জমা দিয়ে দেব।
এর আগে আওয়ামী লীগের পদ হারানো হেলেনা জাহাঙ্গীরকে ২৯ জুলাই তাঁর বাসা থেকে গ্রেপ্তার করে র্যাব। তাঁর বিরুদ্ধে গুলশান থানায় দুটি ও পল্লবী থানায় একটি মামলা হয়। পরদিন গোয়েন্দা পুলিশ ফারিয়া মাহবুব পিয়াসা এবং মরিয়ম আক্তার মৌ নামে কথিত দুই মডেলকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর এবং গুলশান থানায় মাদকের মামলা হয়। সর্বশেষ র্যাব পরীমণি ও চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে বনানী থানায় মাদক মামলা ছাড়াও রাজের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে আরেকটি মামলা হয়। তিন সংস্থার হাত ঘুরে মামলা গুলোর তদন্ত করছে সিআইডি।

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার মান্দারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, গুলিসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানা-পুলিশ এই অভিযান চালায়।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজার তথা সিলেট বিভাগের ইফতারে অন্যতম জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবার হলো আখনি পোলাও। এই অঞ্চলের মানুষেরা নিজ বাড়িতে আখনি তৈরির পাশাপাশি রোজার মাসে বড় হাঁড়ির আখনি খাবারের স্বাদ নিতে পরিবার-পরিজন নিয়ে বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় ইফতার করতে আসেন। সুগন্ধি চাল, ঘি, গরম মসলা
৬ ঘণ্টা আগে
এবারও নির্ধারিত সময়ে (২৮ ফেব্রুয়ারি) শেষ হয়নি সুনামগঞ্জের হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ। অভিযোগ রয়েছে, বাঁধের কাজে সীমাহীন অনিয়ম-দুর্নীতি হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে মোটা অঙ্কের টাকায় সাব্যস্ত হয়েছে বাঁধ, বরাদ্দ ও প্রকল্প। টেকসই কাজ ও নির্ধারিত সময়সীমার বিপরীতে কে কত টাকায় প্রকল্প বাগিয়ে নিতে...
৬ ঘণ্টা আগে
উঠানে হাঁটুপানি। সেই পানিতে ভাসছে শেওলা। প্রথমে মনে হবে পরিত্যক্ত বাড়ি। অথচ এই বাড়িতেই স্বামী-সন্তান নিয়ে বসবাস করছেন রেখা হালদার। রাস্তা থেকে বাড়িতে ঢুকতে একমাত্র ভরসা বাঁশের সাঁকো। ঘর থেকে পানি সরলেও এখনো কর্দমাক্ত রান্নাঘর, গোয়ালঘর।
৬ ঘণ্টা আগে