গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে জাতীয় মানবাধিকার কমিশন ২৮২টি অভিযোগ পেয়েছে। মানবাধিকার লঙ্ঘনের এসব অভিযোগের মধ্যে নিষ্পত্তি হয়েছে ১৩০টি অভিযোগ।
আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে মানবাধিকার সুরক্ষায় গণমাধ্যমকর্মীদের ভূমিকা বিষয়ক মতবিনিময় সভায় এ সব তথ্য জানানো হয়। জাতীয় মানবাধিকার কমিশন এ সভার আয়োজন করে।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিপ্রেক্ষিতের নির্বাহী পরিচালক সৈয়দ বোরহান কবীর। তিনি বলেন, কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টের তথ্য অনুযায়ী গত বছর বিশ্বজুড়ে ৯৯ জন সাংবাদিক নিহত হয়েছেন। সংবাদ প্রকাশের জন্য নিপীড়িত, নির্যাতিত সাংবাদিকদের সংখ্যা সহস্রাধিক। বিশ্বে মানবাধিকারের পক্ষে কাজ করার জন্যই তাঁদের হত্যা করা হয়েছে। নিপীড়িত প্রত্যেক সাংবাদিক একজন মানবাধিকার যোদ্ধা।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পুলিশও অনেক সময় মানবাধিকার লঙ্ঘনের কাজ করে। সবাই যে করে তা না। দেখা গেল, পুলিশ পরিচয়ে কাউকে তুলে নেওয়া হলো। এমন কিছু হলে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পিবিআই, সিআইডিসহ বিভিন্ন সংস্থার মাধ্যমে বিষয়টি নিয়ে কাজ করি। পুলিশ সদস্যরা শাস্তির আওতায় এসেছে, এমন ঘটনাও আছে।’
জাতীয় মানবাধিকার বিষয়ক উপস্থাপনা তুলে ধরেন কমিশনের পরিচালক কাজী আরফান আশিক। তিনি বলেন, ভুয়া মানবাধিকার সংগঠন ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে। বাংলাদেশ মানবাধিকার কমিশনের নাম নিয়ে অনেক ভুয়া সংগঠন মানবাধিকার লঙ্ঘনের বিচার করার নামে প্রতারণা করছে।
সভায় স্বাগত বক্তব্য দেন কমিশনের সচিব সেবাষ্টিন রেমা। আরও উপস্থিত ছিলেন—ইউএনডিপি (জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি) বাংলাদেশের সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত ও জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য সেলিম রেজা।
আলোচকেরা বলেন, মানবাধিকার লঙ্ঘনকারীদের অন্যতম লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে গণমাধ্যম। বিশ্বে যে দেশে মানবাধিকার পরিস্থিতি যত খারাপ সেই দেশে গণমাধ্যম তত শৃঙ্খলিত। যেখানে মানবাধিকার লঙ্ঘনের প্রবণতা বেশি, সেখানে গণমাধ্যম তত সংকুচিত এবং ততটাই ঝুঁকিতে। তাই মুক্ত গণমাধ্যম এবং মানবাধিকার সুরক্ষা একে অন্যের পরিপূরক। সভায় মানবাধিকার সাংবাদিকতা বিকাশে সাংবাদিকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, আইনি সুরক্ষা, সঠিক তথ্য প্রাপ্তি সহজ করার সুপারিশ করা হয়।

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে বরিশালের রহমতপুর-হিজলা-মেহেন্দীগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানানো হয়েছে। আজ মঙ্গলবার ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সামাজিক সংগঠন ‘আমরা ভোলাবাসী’ এই দাবি জানায়। একই সঙ্গে ভোলা-বরিশাল সরাসরি সেতু নির্মাণের
২ মিনিট আগে
‘ঘর ভাঙা আছিল, পলিথিন দিয়া রাখতাম। ঘরের ভাঙা দিয়া পানি পড়ত। আমরা আগে অনেক কষ্টে আছিলাম। এখন আমরারে একটা ঘর দিল কায়সার বাবা। আমরা এখন খুশি। এখন শান্তিতে থাকবাম। অনেক খুশি হইছি। তাঁর জন্য আমি দোয়া করি, আমারে ঘর দিল, হি যাতে ভালো বলি থাকতে পারে, আরো যাতে বড় মানুষ হইতে পারে।’
৫ মিনিট আগে
অপরাধীদের সংখ্যা খুবই কম। কাজেই পুলিশ, প্রশাসন, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে কাজ করলে অপরাধ নিয়ন্ত্রণ কোনো জটিল বিষয় হবে না বলে মন্তব্য করেছেন খুলনার পুলিশ সুপার (এসপি) সরকার ওমর ফারুক। আজ মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
১১ মিনিট আগে
সিলেটের বিশ্বনাথে পুকুরে ডুবে ছাদিয়া আক্তার নিহা (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর একটার দিকে উপজেলার সদর ইউনিয়নের বাওনপুর গ্রামে এ ঘটনা ঘটে। ছাদিয়া বাওনপুর গ্রামের কনাই মিয়ার মেয়ে। সে স্থানীয় জনমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
১১ মিনিট আগে