
দুটি মাদকের মামলায় বহুল আলোচিত মডেল ফারিয়া মাহাবুব পিয়াসার রিমান্ডের আবেদন নামঞ্জুর করা হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর হাকিম মো. বাকি বিল্লাহ রিমান্ডের আবেদন নামঞ্জুর করেন।
রাজধানীর গুলশান ও ভাটারা থানায় দায়ের করা দুটি মাদকের মামলায় প্রত্যেক মামলায় ৫ দিন করে রিমান্ড আবেদনসহ পিয়াসাকে আদালতে হাজির করা হয়। অন্যদিকে পিয়াসার পক্ষে তাঁর আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন উভয় আবেদন নামঞ্জুর করেন। দুই মামলায় পিয়াসাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
গত ৬ আগস্ট তিনটি মাদকের মামলায় আট দিনের রিমান্ডে নেওয়া হয় পিয়াসাকে। এর মধ্যে খিলক্ষেত থানায় দায়ের করা মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি বলে জানা গেছে।
গুলশান থানায় দায়ের করা মাদকের মামলায় গত ২ আগস্ট তাঁকে রিমান্ডে নেওয়া হয়েছিল। রাজধানীর বারিধারা এলাকার বাসা থেকে মডেল ফারিয়া মাহাবুব পিয়াসাকে গত ১ আগস্ট রাত ১০টার অভিযান চালিয়ে আটক করা হয়। এ সময় পিয়াসার ঘরের টেবিল থেকে চার প্যাকেট ইয়াবা জব্দ করা হয়। প্যাকেটে ছিল মোট ৬০০টি ইয়াবা। এ ছাড়াও পিয়াসার রান্নাঘরের ক্যাবিনেট থেকে ৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। অভিযানের একপর্যায়ে পিয়াসার ফ্রিজ খুলে একটি আইসক্রিমের বাক্স থেকে সিসা তৈরির কাঁচামাল ও বেশ কয়েকটি ই-সিগারেট পাওয়া যায়। এ ঘটনায় গুলশান থানায় গত ২ আগস্ট মামলা হয়।
এদিকে গত ৪ আগস্ট বসুন্ধরা আবাসিক এলাকা থেকে পিয়াসার সহযোগী মিশুকে আটক করা হয়। মিশুর কাছ থেকে সাত হাজার ২০০টি ইয়াবা উদ্ধার করা হয়। ওই ঘটনায় ভাটারা থানায় মিশুর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। ওই মামলায়ও পিয়াসাকে আসামি করা হয়।
অন্যদিকে মিশুর সঙ্গে গ্রেপ্তার জিসানকে নিয়ে খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে আরও ৬ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওই মামলায়ও পিয়াসাকে আসামি করা হয়।

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার মান্দারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, গুলিসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানা-পুলিশ এই অভিযান চালায়।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজার তথা সিলেট বিভাগের ইফতারে অন্যতম জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবার হলো আখনি পোলাও। এই অঞ্চলের মানুষেরা নিজ বাড়িতে আখনি তৈরির পাশাপাশি রোজার মাসে বড় হাঁড়ির আখনি খাবারের স্বাদ নিতে পরিবার-পরিজন নিয়ে বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় ইফতার করতে আসেন। সুগন্ধি চাল, ঘি, গরম মসলা
৬ ঘণ্টা আগে
এবারও নির্ধারিত সময়ে (২৮ ফেব্রুয়ারি) শেষ হয়নি সুনামগঞ্জের হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ। অভিযোগ রয়েছে, বাঁধের কাজে সীমাহীন অনিয়ম-দুর্নীতি হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে মোটা অঙ্কের টাকায় সাব্যস্ত হয়েছে বাঁধ, বরাদ্দ ও প্রকল্প। টেকসই কাজ ও নির্ধারিত সময়সীমার বিপরীতে কে কত টাকায় প্রকল্প বাগিয়ে নিতে...
৬ ঘণ্টা আগে
উঠানে হাঁটুপানি। সেই পানিতে ভাসছে শেওলা। প্রথমে মনে হবে পরিত্যক্ত বাড়ি। অথচ এই বাড়িতেই স্বামী-সন্তান নিয়ে বসবাস করছেন রেখা হালদার। রাস্তা থেকে বাড়িতে ঢুকতে একমাত্র ভরসা বাঁশের সাঁকো। ঘর থেকে পানি সরলেও এখনো কর্দমাক্ত রান্নাঘর, গোয়ালঘর।
৬ ঘণ্টা আগে