Ajker Patrika

সাপ্তাহিক বন্ধের ফাঁদে মেট্রোতে চড়তে আসা যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ জুন ২০২৩, ১৪: ৫২
সাপ্তাহিক বন্ধের ফাঁদে মেট্রোতে চড়তে আসা যাত্রীরা

রাজধানীতে নাগরিক সেবার জন্য চাহিদার তুলনায় বিনোদনকেন্দ্রের সংখ্যা অনেক কম। আর সেই ঘাটতি যেন মেটাতে শুরু করেছিল গত বছর চলতে শুরু করা মেট্রোরেল। ছুটির দিনগুলোতে মেট্রোরেলে ভিড় থাকত অনেক বেশি। 

গত ঈদে ছুটিতে বন্ধ ছিল মেট্রোরেলের যাত্রা। এবার শুধু ঈদের দিন বন্ধ ঘোষণা করা হয়েছিল মেট্রোরেল। কিন্তু আজ শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকায় অনেকেই না জেনে মেট্রোরেলে চড়ে ঘুরতে এসেছিলেন। তাঁদের ফিরে যেতে হয়েছে মন খারাপ করে। 

আজ শুক্রবার আগারগাঁও মেট্রো স্টেশনে গিয়ে দেখা যায়, স্টেশনে ওঠার নিচের গেট বন্ধ। গেটের আশপাশে কয়েকজন ভিড় করে আছেন।

গেটে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য রামলিয়ান আজকের পত্রিকাকে বলেন, আজ সাপ্তাহিক বন্ধ। আর গতকাল ছিল ঈদের বন্ধ। তবে ঈদের আগের দিন মেট্রোরেল চলাচল করেছে। আগামীকালও চলবে।

রামলিয়ান বলেন, অনেকে আজকের বিষয়টি জানেন না বলে ঘুরতে চলে এসেছেন। বন্ধ জানানোর পর তাঁরা চলে যাচ্ছেন। 

শ্যামলী থেকে পরিবার নিয়ে ঘুরতে এসেছিলেন মোহাম্মদ লিটন। স্ত্রী ও বাচ্চাকে নিয়ে অনেকটাই বিষণ্ন মনে ফিরে যান তিনি। লিটন আজকের পত্রিকাকে বলেন, ‘আজ যে বন্ধ সেটা জানতাম না। এর আগে মঙ্গলবার বন্ধ ছিল। এটা নতুন নিয়ম করেছে।’ 

এর আগে গত ১৮ মে সংবাদ সম্মেলনে করে জানানো হয়, নতুন সময়সূচি অনুযায়ী মে মাসের ৩১ তারিখ থেকে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত, অর্থাৎ ১২ ঘণ্টা চলবে মেট্রোরেল। 

এর আগে উত্তরা থেকে আগারগাঁও ৯টি স্টেশনে মেট্রোরেল চলত সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত। প্রথমে দুপুর ১২টা পর্যন্ত থাকলেও পর্যায়ক্রমে তা বাড়ানো হয়। 

নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত পিক আওয়ার হিসেবে বিবেচনা করে প্রতি ১০ মিনিট পর পর মেট্রোরেল ছাড়বে। ১১টার পর থেকে বেলা ৩টা পর্যন্ত ১৫ মিনিটের ব্যবধানে মেট্রোরেল ছাড়বে। পরবর্তী তিন ঘণ্টা আবারও ১০ মিনিট পর পর স্টেশন ছাড়বে মেট্রোরেল। সন্ধ্যা ৬টার পর থেকে ননপিক আওয়ার ধরে ১৫ মিনিট পরপর মেট্রোরেল চলবে রাত ৮টা পর্যন্ত। নতুন সময়সূচিতে শুক্রবার মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত