
রাজধানীর শাহআলী এলাকায় সড়কের পাশে পলিথিনের ব্যাগের মধ্যে থাকা এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে গতকাল বুধবার সন্ধ্যায় শিশুটিকে উদ্ধার করা হয়। সংকটাপন্ন অবস্থায় শিশুটিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির বয়স আনুমানিক চার থেকে পাঁচ দিন।
আজ বৃহস্পতিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মুখপাত্র পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, গতকাল বুধবার সন্ধ্যায় শাহআলী থানার ব্লক-ডির ৮ নম্বর সড়কের পাশের একটি খালি জায়গায় কালো পলিথিনের ব্যাগের ভেতর থেকে কান্নার শব্দ শুনে নবজাতকটি দেখতে পান এক ব্যক্তি।
ওই ব্যক্তি ৯৯৯ নম্বরে যোগাযোগ করলে কলটেকার মো. সাহেল খান কলটি ধরেন। এরপর ৯৯৯-এর পুলিশ ডিসপ্যাচার এএসআই মো. মাসুম বিল্লাহ বিষয়টি শাহআলী থানার সঙ্গে সমন্বয় করেন।
খবর পেয়ে শাহআলী থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে প্রথমে শিশু হাসপাতালে নিয়ে যায়। শিশুটির অবস্থা সংকটাপন্ন হওয়ায় সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

লালমনিরহাটের কালীগঞ্জে শারীরিক প্রতিবন্ধী এক ব্যবসায়ীর দোকানে চুরির ঘটনায় আব্দুল মালেক (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, নিজের ও ছেলের মাদকের টাকা জোগাড় করতেই তিনি চুরি করেছেন।
১৮ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে দুই সন্তানের সামনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় পান ব্যবসায়ী সোহরাব হোসেনের বিরুদ্ধে। ঘটনার পর ওই নারী দুই সন্তানসহ আত্মহত্যার চেষ্টা করলে গাড়ির নিচে পড়ে তাঁর বড় ছেলে (৪) গুরুতর আহত হয়। বেঁচে যান মা ও ছোট সন্তান (২)।
১৯ মিনিট আগে
রাজশাহীর গোদাগাড়ীতে প্রায় কোটি টাকা মূল্যের এক কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার কবুতরপাড়া গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় এসব হেরোইন উদ্ধার করা হয়।
৩১ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়ায় বাঁশঝাড়ের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশি তৈরি ওয়ান শুটার পিস্তল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।
৪১ মিনিট আগে