বাংলাদেশ বেতারের মহাপরিচালক (ডিজি) আহম্মদ কামরুজ্জামান মারা গেছেন। গতকাল শুক্রবার রাতে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। আজ শনিবার তাঁর স্টাফ অফিসার মো. মাহমুদুন নবী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহম্মদ কামরুজ্জামানের মরদেহ দেশে আনা হবে।
আহম্মদ কামরুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
বাংলাদেশ বেতারের প্রধান প্রকৌশলী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত আহম্মদ কামরুজ্জামান চলতি বছরের ৭ ফেব্রুয়ারি বাংলাদেশ বেতারের মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে চলতি দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ২০২১ সালের ১১ জানুয়ারি থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ বেতারের মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে দায়িত্ব পালন করেন।
যশোর জেলায় ১৯৬৩ সালের ১ জানুয়ারি এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আহম্মদ কামরুজ্জামান। তিনি ঝিনাইদহ ক্যাডেট কলেজের ছাত্র থাকা অবস্থায় মাধ্যমিক পরীক্ষায় যশোর বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় ষষ্ঠ স্থান এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেন। পরবর্তী সময়ে তিনি ভারত সরকারের স্কলারশিপ নিয়ে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব টেকনোলজি, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণিতে স্নাতক সম্পন্ন করেন। আহম্মদ কামরুজ্জামান ১৯৮৭ সালে সপ্তম বিসিএসের মাধ্যমে তথ্য ক্যাডারে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে বেতারে যোগদান করেন। ১৯৮৭ সালে তিনি চাকরিজীবন শুরু করেন।

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় অবৈধভাবে অতিরিক্ত বালু বোঝাই করে চলাচলের অভিযোগে ৯টি ড্রাম ট্রাকের চালককে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে ট্রাকগুলো জব্দ করা হয়।
১৯ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকের টাকা জোগাড় করতেই চার বন্ধু মিলে এই হত্যাকাণ্ড ঘটান। গত শনিবার (৭ মার্চ) অভিযুক্ত ব্যক্তিরা সিয়ামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে নেশাগ্রস্ত অবস্থায় পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করেন বলে অভিযোগ। হত্যার পর সিয়ামের ব্যবহৃত দামি আইফোন ও নগদ টাকা নিয়ে নেন তাঁরা।
১ ঘণ্টা আগে
মঙ্গলবার সকালে দুই পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় মনিরুজ্জামান আক্তার হাওলাদারের চাচাতো ভাই ও তাঁর সমর্থক আলমগীর হাওলাদারকে কুপিয়ে হত্যা করা হয়।
১ ঘণ্টা আগে
মামলার বাদী হাবু মিয়া অভিযোগ করেন, মামলা দায়েরের পর দীর্ঘ সময় পার হলেও পুলিশ এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। এরই মধ্যে উচ্চ আদালত থেকে ২৭ আসামি আগাম জামিন নেন। এরপর ৮ মার্চ কিশোরগঞ্জ জেলা জজ আদালত থেকে এজাহারভুক্ত আসামিদের মধ্যে ১৬ জন পুনরায় জামিন পান।
২ ঘণ্টা আগে