টঙ্গীবাড়িতে দৈনিক আজকের পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি ও টঙ্গীবাড়ি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. মাসুমের আয়োজনে টঙ্গীবাড়ি প্রেসক্লাবে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আয়োজিত হয়।
টঙ্গীবাড়ি প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গির আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি থানা অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন টঙ্গিবাড়ী উপজেলা শাখার সভাপতি ও নিরাপদ সড়ক চাই টঙ্গীবাড়ি উপজেলার সাধারণ সম্পাদক জনাব মো. সাইফুর রহমান, টঙ্গীবাড়ি থানা ওসি তদন্ত মো. শফি উদ্দিন, সিনিয়র সাংবাদিক ফিরোজ আলম বিপ্লব।
প্রধান অতিথির বক্তব্যে মোল্লা সোহেব আলী বলেন, ‘টঙ্গীবাড়িতে মাদক ও সন্ত্রাস নির্মূলে সাংবাদিক ও পুলিশ আমরা একসঙ্গে কাজ করব। আমি আজকের পত্রিকার সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।’
প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি প্রেসক্লাবের সহ সভাপতি ফরমান দেওয়ান, শেখ সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক এবাদুল হাসান, সাংগঠনিক সম্পাদক সামসুদ্দিন তুহিন, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম, প্রচার প্রকাশনা সম্পাদক অনিক শেখ, সাংবাদিক সালমান হাসান, হোসাইন হাওলাদার, আরিফ মোল্লা, শুভ মাঝি প্রমুখ।

গাজীপুরের শ্রীপুরে স্বামীকে পাশের কক্ষে আটকে রেখে এক গার্মেন্টসকর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। নির্যাতনের পর আসামিদের হুমকি ও সার্বক্ষণিক পাহারা দেওয়ার কারণে দুই দিন ধরে ভুক্তভোগী পরিবার ঘরবন্দী হয়ে ছিল বলে জানা গেছে।
২২ মিনিট আগে
এজাহারের অভিযোগ অনুযায়ী, দোকানে আইনি কার্যক্রম শুরুর পর খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রেনুর নেতৃত্বে সাজু, বাবলুসহ সাত-আটজন সেখানে জড়ো হন। একপর্যায়ে তাঁরা আভিযানিক দলের সদস্যদের ঘিরে ফেলেন।
১ ঘণ্টা আগে
ইবনে মিজান বলেন, রাতে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনের সড়কে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। অন্যটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেটি নিষ্ক্রিয় করেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
৫ ঘণ্টা আগে