পুরান ঢাকার সূত্রাপুরে দুর্বৃত্তের গুলিতে আব্দুর রহমান (৫৫) এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি শ্যামবাজার কাঁচাবাজার মালিক সমিতির সাবেক সভাপতি ছিলেন।
আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সূত্রাপুরের শ্যামবাজার মাওলা বক্স চক্ষু হাসপাতালের সামনে গুলির ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা গুলিবিদ্ধ আব্দুর রহমানকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বেলা দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে শ্যামবাজার মাওলা বক্স চক্ষু হাসপাতালের সামনে আব্দুর রহমান নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে মিটফোর্ড হাসপাতালে গিয়ে গেলে মারা যান। তিনি শ্যামবাজার কাঁচাবাজার মালিক সমিতির সাবেক সভাপতি ছিলেন। তাঁর বাসা শ্যামবাজার এলাকায়।
ওসি আরও বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, নয়ন নামের এক যুবক তাঁকে গুলি করে পালিয়ে গেছে। তবে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানতে পারি নাই। বিস্তারিত জানতে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।’

বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১২ মিনিট আগে
দেশের প্রায় ৬০ লাখ দোকান, রিটেইল, শপিংমল ও চেইনশপের শ্রমিক-কর্মচারীদের জন্য ঈদ বোনাস ও ন্যায্য ওভারটাইম ভাতার দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। এই দাবি আদায় না হলে সারা দেশে সভা-সমাবেশসহ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।
১৮ মিনিট আগে
শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
৪৪ মিনিট আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
২ ঘণ্টা আগে