
প্রতি মাসে দুই দিন সাইকেল চালানোর জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় রাস্তা নির্দিষ্ট করে দেওয়া হবে বলে জানিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম।
আজ শনিবার জাতীয় সংসদ ভবনের সামনে থেকে গুলশান-২ গোলচত্বর পর্যন্ত সাইকেল র্যালি ‘পেডাল ফর প্ল্যানেট’ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানিয়েছেন।
বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ উদ্যাপন উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন জাগো ফাউন্ডেশন এবং ভলান্টিয়ার ফর বাংলাদেশ যৌথভাবে এই র্যালি আয়োজন করে। র্যালিটির লক্ষ্য ছিল কার্বন নির্গমন, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
ডিএনসিসির জনসংযোগ বিভাগ জানিয়েছে, সকাল ৮টায় জাতীয় সংসদ ভবন থেকে র্যালিটি শুরু হয়ে বিজয় সরণি, মহাখালী ও বনানী হয়ে গুলশান-২ নম্বর গোলচত্বর গিয়ে শেষ হয়। ৩৫০ জন সাইক্লিস্ট এতে অংশ নেয়। অংশগ্রহণকারী সাইক্লিস্টদের উৎসাহ দিতে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম নিজে র্যালিতে অংশ নেন। তিনিও সাইকেল চালিয়ে জাতীয় সংসদ ভবন থেকে গুলশান-২ গোলচত্বর পর্যন্ত যান।
ডিএনসিসির মেয়র বলেন, ‘মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনে শরীর চর্চা, খেলাধুলা আবশ্যক। সাইক্লিং অতি উত্তম শরীর চর্চা। অনেকে খেলাধুলা না করে, ব্যায়াম না করে ঘুমায়। ব্যায়াম না করার কারণে অনেকে শরীর ব্যথা, মাথা ব্যথাসহ নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। তাই সুস্থতার জন্য খেলাধুলা করতে হবে, ব্যায়াম করতে হবে। যুবসমাজকে ঘরে বসে অলস সময় পার না করে মাঠে আসতে হবে।’
আতিকুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে নানাভাবে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে ৷ বিভিন্ন যানবাহনের কারণে কার্বন নিঃসরণ বাড়ছে। কিন্তু সাইকেল এমন একটি পরিবেশবান্ধব যান যেটি কোনো কার্বন নিঃসরণ করে না। তাই সাইকেল চালানোকে উৎসাহিত করছি। আমরা সাইকেল লেন করে দিব। যদিও সাইকেল লেন করে দিলেও দেখা যায় দখলদাররা সেখানে দখল করে ফেলে। স্বেচ্ছাসেবক ও যুবসমাজকে নিয়ে এ ধরনের দখলদারদের প্রতিহত করবো।’
এ সময় মেয়র আরও বলেন, পার্ক ও মাঠগুলো আমাদের রক্ষা করতে হবে। ফার্মগেটের আনোয়ারা পার্কে শপিং মল করতে দেওয়া হবে না। সেখানে পার্কই থাকবে। মানুষ এই পার্কে হাঁটবে, শরীর চর্চা করবে।’
র্যালিতে আরও উপস্থিত ছিলেন জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক করভি রাখসান্দ।

অনিয়ম, দুর্নীতি, হাঙ্গামা, তুলে নিয়ে মারধর করে টাকা আদায়, স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কাজ পাইয়ে দিতে ডিও লেটার-কাণ্ড—সব ঘটনায় নাম এসেছে চট্টগ্রাম-১৫ সংসদীয় আসনের (সাতকানিয়া-লোহাগাড়া) জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সহকারী (পিএস) মো. আরমান উদ্দিনের।
২৪ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলীমনগর ঘাটে স্কুল ছুটি শেষে ছয় বন্ধু পদ্মা নদীতে গোসল করতে নামে। কয়েক মিনিটের মধ্যে নদীর তীব্র স্রোত ও গভীর খাদে তলিয়ে যায় রিফাত আলী (১৬) ও রাসেল আলী (১৭) নামের দুই বন্ধু। তাদের সঙ্গে থাকা অন্য চার বন্ধু কোনোমতে প্রাণে বেঁচে যায়।
১ ঘণ্টা আগে
বগুড়ার গাবতলী উপজেলার খাল খনন কর্মসূচিতে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে, অতিদরিদ্র মানুষের কর্মসংস্থান নিশ্চিতে নেওয়া এই প্রকল্পে শ্রমিকের তালিকায় ইউপি চেয়ারম্যান, মেম্বার, স্কুলশিক্ষক, প্রবাসীসহ সচ্ছলদের নাম দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমা এখন শুধু মাছ আহরণের ক্ষেত্র নয়। এই সমুদ্রসীমা খনিজ সম্পদ, জ্বালানি, সামুদ্রিক জীববৈচিত্র্য ও জলবায়ু গবেষণার এক বিশাল সম্ভাবনার ভান্ডার। প্রায় ১ লাখ ১৮ হাজার বর্গকিলোমিটারের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে
১ ঘণ্টা আগে