
শিক্ষক–সহপাঠীকে দায়ী করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় ক্যাম্পাসে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থীরা।
শুক্রবার (১৫ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে ক্যাম্পাসের প্রধান ফটক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা অবন্তিকার আত্মহত্যায় অভিযুক্ত সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও আইন বিভাগের শিক্ষার্থী আম্মান সিদ্দীকের বিচার চেয়ে স্লোগান দিতে থাকেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত সাড়ে ১২ টা) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন তদন্তের আশ্বাস দিলেও আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।
এর আগে শুক্রবার রাত ১০টায় নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে সহপাঠী আম্মান সিদ্দিকী এবং সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে দায়ী করেন অবন্তিকা। এর পরপরই তাঁর আত্মহত্যার খবর আসে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জাহাঙ্গীর হোসেন বলেন, ‘নতুন দায়িত্ব নেওয়ার পর আগের ঘটনা নিয়ে নিয়ে অবগত ছিলাম না। আমি দায়িত্ব নেওয়ার পর সে যদি আসত তাহলে আমি ভিসি ম্যামের সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নিতাম। বিষয়টি নিয়ে আমি অত্যন্ত দুঃখিত।’
প্রক্টর আরও বলেন, ‘উপাচার্য মহোদয়ের নির্দেশে এরই মধ্যে অভিযুক্ত সহকারী প্রক্টরকে অব্যাহতি দেওয়া হয়েছে। অফিস খুললে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হবে। তাঁদের পরিবারের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে, আমরা এরই মধ্যে একটি প্রক্টরিয়াল টিম কুমিল্লাতে পাঠাচ্ছি। তাঁরা আর কিছুক্ষণের মধ্যে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হবেন।’

রাজধানীর আবাসিক হোটেলসহ বিভিন্ন হোটেলে অবস্থানকারী অতিথিদের তথ্য নিয়মিত সংগ্রহ ও সংরক্ষণের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। প্রয়োজনের সময় যাতে এসব তথ্য দ্রুত পাওয়া যায়, সে জন্য হোটেলগুলো থেকে অতিথিদের তথ্য সংগ্রহে কার্যকর ব্যবস্থা নিশ্চি
৫ মিনিট আগে
ফরিদপুরের পদ্মা নদীর কবিরপুর চর এলাকা থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। ২৩ দিনের ব্যবধানে নদী থেকে দুই অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার হলেও কারও পরিচয় মেলেনি। পুলিশ বলছে, পচনের কারণে পরিচয় শনাক্তে জটিলতা হচ্ছে।
১৯ মিনিট আগে
নিজ প্রতিষ্ঠানের ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে যশোরের মনিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ইকরামুল ইসলামকে হেফাজতে নিয়েছে পুলিশ। আজ সোমবার সকাল থেকে ছাত্রীদের ক্লাস বর্জন ও আন্দোলনের মুখে থানা-পুলিশ ওই শিক্ষককে হেফাজতে নেয়।
২২ মিনিট আগে
সাত বছর বয়সী শিশু মরিয়ম গত বৃহস্পতিবার বিদ্যালয় থেকে সহপাঠীকে খুঁজতে তাদের বাড়িতে যায়। বাড়িতে সহপাঠীর বাবা জামিনুর ইসলাম (৩২) ছাড়া বাড়িতে আর কেউ ছিলেন না। এ সুযোগে শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে ঘরের মেঝেতে গর্ত করে মরদেহ চাপা দিয়ে রাখেন।
২৪ মিনিট আগে