
সনদ বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাঁর স্থলে দায়িত্ব পেয়েছেন বোর্ডের পরিচালক (আইটিসি) অধ্যাপক মামুন উল হক।
আজ রোববার রাতে নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে এ তথ্য জানান।
তিনি বলেন, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবরকে ওএসডি করা হয়েছে। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে বোর্ডের পরিচালক অধ্যাপক মামুন উল হককে। এ সংক্রান্ত নথি মন্ত্রী স্বাক্ষর করেছেন। আগামীকাল সোমবার (২২ এপ্রিল) ওয়েবসাইটে অফিস আদেশটি প্রকাশ করা হবে।
নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে জানতে চাইলে অধ্যাপক মামুন উল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমিও শুনেছি। তবে এখনো অফিস আদেশ হাতে পাইনি।’
এর আগে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের সার্টিফিকেট ও মার্কশিট ক্রয়–বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বোর্ড চেয়ারম্যানের আলী আকবরের স্ত্রী সেহেলা পারভীনকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গত ১ এপ্রিল একই অভিযোগে গ্রেপ্তার হন কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী এ কে এম শামসুজ্জামান।
আরও পড়ুন—

আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুই পা বিচ্ছিন্ন হয়ে যাওয়া পুলিশ কনস্টেবল এমরান মিয়াকে (৩০) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। আজ সোমবার বেলা দেড়টার দিকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে ঢাকার উদ্দেশে নিয়ে রওনা দেন স্বজনেরা।
৪ মিনিট আগে
জুলাই আন্দোলনে মিরপুর থানায় করা এক হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে তৃতীয় দফায় ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছিদ্দিক আজাদ তাঁকে ফের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
৯ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে একাধিক দেশের আকাশসীমা বন্ধ থাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত এক মাসে মোট ৯৭২টি ফ্লাইট বাতিল হয়েছে। এর ফলে আন্তর্জাতিক রুটে যাত্রী ও কার্গো পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এবং বিমান চলাচলে দীর্ঘস্থায়ী অচলাবস্থা তৈরি হয়েছে।
২৬ মিনিট আগে
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অভিযুক্ত শিক্ষক-কর্মচারীদের শিক্ষাপ্রতিষ্ঠানে পুনর্বহালের নির্দেশের প্রতিবাদে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আয়োজনে আজ সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার কলেজ মোড়ে
২৮ মিনিট আগে