
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায় এলিগেন্ট স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগে প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক রমজান আলীকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। পরে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আজ বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম। এর আগে ৭ ডিসেম্বর ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করলে ৮ ডিসেম্বর রাতেই সেই শিক্ষককে গ্রেপ্তার করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি পরিবারের সঙ্গে চুনকুটিয়া হিজলতলা এলাকায় বসবাস করে। গত ২৬ নভেম্বর শিশুটি স্কুল থেকে বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়ে। তার শারীরিক অবস্থা অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিশুটি বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই রফিকুল ইসলাম লিটন বলেন, ‘এলিগেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক রমজান আলীর নাম উল্লেখ করে ভুক্তভোগী পরিবার মামলা করে। আমরা আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ড চাইলে আদালত এক দিনের মঞ্জুর করেছেন।’
এ বিষয় এলিগেন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আনোয়ার জাহিদ বলেন, ‘বিষয়টি আমার স্কুলের বাইরের ঘটনা। এ ধরনের ঘটনা স্কুলে ঘটেনি। স্কুলের সুনাম নষ্ট করার জন্য একটি মহল অপচেষ্টা চালাচ্ছে।’

বান্দরবানের থানচি উপজেলায় সমাজপতি, ৩৬০ নম্বর কোয়াইক্ষ্যং মৌজার হেডম্যান ও থানচি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মাংসার ম্রো আর নেই। এই অভিভাবকের মৃত্যুর খবরে পুরো উপজেলায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
৮ মিনিট আগে
যশোরের আলোচিত ‘গোফরান বাহিনীর’ প্রধান নাসির শেখ ওরফে গোফরান শেখসহ দুজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে লুণ্ঠিত মোটরসাইকেল, ল্যাপটপসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
২০ মিনিট আগে
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে রাকিবুল ইসলাম (২৫) নামের এক যুবককে গুলি করে হত্যার অভিযোগে শাহবাগ থানায় মামলা করা হয়েছে। আজ রোববার দিবাগত রাতে নিহতের বাবা মো. তরিকুল ইসলাম খোকন এই মামলা দায়ের করেন।
৩৬ মিনিট আগে
যারা শিকড় ভুলে যায়, তাদের শিকড় উপড়ে ফেলতে বারবার ৫ আগস্ট ফিরে আসে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। আজ সোমবার (১৬ মার্চ) দুপুরে পাবনার হেমায়েতপুরের মণ্ডলপাড়ায় খাল খনন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
৩৭ মিনিট আগে