তিন মাস বয়সী সন্তানকে কোলে নিয়ে দুপুর থেকে ঢাকা শিশু হাসপাতালের সামনে বসে আছেন সিরাজগঞ্জের আসমা। জন্মের পরপরই শিশুটির শ্বাসকষ্ট শুরু হয়। তাঁকে সিরাজগঞ্জের ডাক্তার জানান শিশুটির হার্টের সমস্যা দেখা দিয়েছে। শিশুটিকে হার্টের চিকিৎসা করাতে হবে।
আসমা বলেন, 'হার্টের সমস্যা শুনে আমরা বাচ্চাকে নিয়ে হার্ট ফাউন্ডেশনে আসি। সেখানে চিকিৎসা করার পর ডাক্তার বলল ওর রক্তের সমস্যা। তাই শিশু হাসপাতালে নিয়ে এলাম।'
শিশুটিকে নিয়ে এভাবে বসে আছেন কেন জানতে চাইলে আসমা তাঁর চোখের পানি ধরে রাখতে পারলেন না। কাঁপা গলায় বললেন, 'সিট ফাঁকা নাই। সকাল থেকে বসে আছি।' আসমার স্বামী গার্মেন্টস এ কাজ করেন। তিনি বলেন, 'অল্প টাকা ইনকাম করি। এই বাচ্চাটাকে নিয়ে অনেক কষ্ট করেছি। বেড ভাড়া অনেক পড়ে যায় এখানে। তা-ও দিতে রাজি হয়েছি। তবু বলছে বেড ফাঁকা নাই।'
আসমার মতো আরও একজন মাকে দেখা গেল তাঁর শিশুকে কোলে নিয়ে বসে আছেন। কয়েক দিন বয়সী ওই শিশুটির মুখে অক্সিজেন মাস্ক লাগানো। হাসপাতাল কর্তৃপক্ষ বারবার জানাচ্ছে, আপনি বাচ্চাটাকে অন্য কোথাও নিয়ে যান। এখানে সিট ফাঁকা নাই। তাড়াতাড়ি নিয়ে যান। না হলে আপনার বাচ্চাটাকে বাঁচানো যাবে না। কিন্তু অসহায় বাবা-মা কী করবেন বুঝতে পারছেন না।
ব্লাড টেস্ট করিয়ে রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে এসেছেন নাসিমা আক্তার। জানালেন, গত ৪-৫ দিন ধরেই জ্বরে ভুগছে তাঁর ৪ মাস বয়সী শিশুটি। ডাক্তার দেখিয়ে টেস্ট করিয়েছেন, এখন এসেছেন রিপোর্ট নিয়ে। নাসিমা বেগমের পাশে বসে থাকা হোসনেয়ারা জানালেন, আজকে ৬ দিন ধরে জ্বরে পুড়ছে আমার বাচ্চাটা। জানি না, কি হলো। দেখি এখন ডাক্তার কী বলে।
কয়েকটা ওয়ার্ড ঘুরে দেখা গেল বেশির ভাগ বাচ্চারাই ভর্তি আছেন ডেঙ্গু আর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে। ডেঙ্গু নিয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বেশি। জানালেন হাসপাতালের ওয়ার্ডে নিয়োজিত ডাক্তার নিলুফা ইয়াসমিন নিলু। তিনি বললেন, নিউমোনিয়া, ডেঙ্গু আর ভাইরাল ফিবারের রোগীই বেশি এখানে। আমরা তো আর সরকারি নই, আমাদের বেড লিমিটেশন আছে। বেড না থাকলে জায়গা দেওয়া পসিবল না। বেড সংখ্যা বাড়াবেন কি না, জানতে চাইলে তিনি বললেন, 'এ বিষয়ে কর্তৃপক্ষ বলতে পারবে। আমি এ ব্যাপারে কিছুই জানি না।'
ভর্তি না হতে পারা একজন রোগীর অভিভাবক অভিযোগ করলেন, দুইটা রোগীর লোক বের হয়ে গেল। বলল, বেড ফাঁকা। তাও এরা ভর্তি নিচ্ছে না কেন জানি না। এ বিষয়ে জানতে চাইলে গার্ড জানালেন, বেড ফাঁকা থাকলে অবশ্যই রোগী ভর্তি নেওয়া হয়। বেড রিজার্ভ রাখার সিস্টেম এখানে নেই।

চলছিল এইচএসসি পরীক্ষা। সেই পরীক্ষার প্রস্তুতির ব্যস্ততার মধ্যে রোববার (৫ জুলাই) সকালে মোটরসাইকেলে বাড়ি থেকে বের হয়েছিলেন রঙ্গন গোস্বামী। কিন্তু গন্তব্যে আর পৌঁছানো হয়নি তাঁর। পথেই নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছে সজোরে ধাক্কা লাগলে এতে ঘটনাস্থলে প্রাণ হারান রঙ্গন।
৩৪ মিনিট আগে
ঝালকাঠির নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খাদে পড়ে গেছে। এ সময় বাসটির সুপারভাইজার নিহত হয়েছেন। এই ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য আহত হলেও তাঁদের কাউকে হাসপাতালে ভর্তি করতে হয়নি। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য বরিশাল–পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ...
৪২ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের মধ্য ভাটিপাড়া গ্রামের প্রতিবন্ধী শফিকুল ইসলামের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। রোববার (৫ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী শফিকুলের পরিবারকে তার কার্যালয়ে আমন্ত্রণ জানান এবং তাদের খোঁজখবর নেন।
১ ঘণ্টা আগে
মতবিরোধ ও অভ্যন্তরীণ কোন্দলের জেরে বান্দরবানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তির জেলা কমিটির ১০ নেতা-কর্মী পদত্যাগ করেছেন।পদত্যাগকারীরা হলেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক বাবলু নন্দী, যুগ্ম সদস্যসচিব (দপ্তর) মো. শাহাদাত হোসেন...
১ ঘণ্টা আগে