
সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান ও তাঁর পরিবারের সদস্যরা বাংলাদেশে থাকা তাঁদের সম্পদের মালিকানা হস্তান্তর করতে আমমোক্তার নিয়োগ করেছেন। সম্প্রতি কুমিল্লা জেলার তিতাস উপজেলার ফরিদপুর গ্রামের আবুল কালাম আজাদকে আমমোক্তার নিয়োগ করেন আজিজ খান ও তাঁর পরিবারের সদস্যরা।
আর এ কারণে মো. আবুল কালাম আজাদের জাতীয় পরিচয়পত্র ব্লক ও বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জদ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
দুদকের উপপরিচালক মো. আলমগীর হোসেন ওই ব্যক্তির এনআইডি ব্লক ও দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, সামিট গ্রুপ ও স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঘুষ-দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানকালে জানা যায়, সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান ও তাঁর পরিবারের কয়েকজন সদস্য বাংলাদেশে থাকা তাঁদের নামীয় স্থাবর বা অস্থাবর সম্পদের মালিকানা আবুল কালাম আজাদের মাধ্যমে হস্তান্তরের নিমিত্তে তাঁকে ক্ষমতা অর্পণ (পাওয়ার অব অ্যাটর্নি) করেছেন।
ওই ব্যক্তি পাওয়ার অব অ্যাটর্নি মূলে সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান ও তাঁর পরিবারের সদস্যদের নামীয় স্থাবর বা অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তরের পাঁয়তারা করছেন। এ ছাড়া তাঁর একাধিক পাসপোর্ট ব্যবহার করে দেশে-বিদেশে অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিদের বিভিন্ন অপরাধমূলক কাজকর্মের আলামত নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছেন।
এই অবস্থায় অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি মুহাম্মদ আজিজ খান ও তাঁর পরিবারের সদস্যদের নামীয় স্থাবর-অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর রোধকল্পে এবং তাঁদের অপরাধমূলক কাজের আলামত রক্ষার জন্য তাঁর জাতীয় পরিচয়পত্র স্থগিত বা ব্লক করা ও বিদেশ গমন রহিতকরণ একান্ত প্রয়োজন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ তিন দফা দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকেরা। দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এসব দাবি তুলে...
১০ মিনিট আগে
সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিটি ইউনিভার্সিটির একটি শিক্ষার্থীবাহী বাসের স্টাফ ও কয়েকজন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
১ ঘণ্টা আগে
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় যাঁরা লোকজন ও ভারী যন্ত্রপাতি ভাড়া করতে অর্থায়ন করেছেন এবং ভাঙার নির্দেশ দিয়েছেন, তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিভিন্ন সংস্থা তদন্ত করে ঘটনায় জড়িত প্রায় ৪০ জনের একটি তালিকা করেছে।
১ ঘণ্টা আগে
সাজানো-গোছানো সংসার ছিল ক্ষুদিরাম-চিত্রা বিশ্বাস দম্পতির। ঘরের আসবাব থেকে শুরু করে স্বপ্নের বসতভিটা—সবই এখন পানির নিচে। নিজের ঘর ছেড়ে গৃহপালিত পশু সঙ্গে নিয়ে এই সড়কের পাশেই আশ্রয় নিয়েছেন তাঁরা। এক-দুই দিন নয়, দীর্ঘ চার মাস এভাবেই কাটছে তাঁদের যাযাবর জীবন।
১ ঘণ্টা আগে