
নতুনত্বের সঙ্গে উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে দেশের সিভিল ইঞ্জিনিয়ারদের দক্ষ হওয়ার আহ্বান জানিয়েছেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান। শুক্রবার সকালে রাজধানীর দিয়াবাড়ীতে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে সিভিল ইঞ্জিনিয়ারিং ফেস্টিভ্যালের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. হাবিবুর রহমান বলেন, ‘দক্ষ প্রকৌশলীদের জন্ম সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে। মানবসভ্যতা ও দেশের উন্নয়নের পাশাপাশি সমাজের পেশাজীবী স্তরে সিভিল ইঞ্জিনিয়ারদের পদচারণা অসীম। শিক্ষার্থীদের মধ্যে টিমওয়ার্ক কমিউনিকেশন বৃদ্ধি জরুরি।’
চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় সিভিল ইঞ্জিনিয়ারদের ভূমিকা রয়েছে জানিয়ে বুয়েটের উপাচার্য বলেন, এখন থেকে দক্ষ হয়ে নতুন নতুন উদ্ভাবনী শক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার গুরুদায়িত্ব সিভিল ইঞ্জিনিয়ারদেরই পালন করতে হবে।
এ সময় পদ্মা সেতুর চ্যালেঞ্জ বাস্তবায়নে সিভিল ইঞ্জিনিয়ারদের ভূমিকা তুলে ধরেন পদ্মা সেতু প্রকল্পের পরিচালক মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে পদ্মা বহুমুখী সেতুর ভূমিকা ও গুরুত্ব রয়েছে অনেক। এই সেতু নির্মাণের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলায় সিভিল ইঞ্জিনিয়াররা কঠোর শ্রম দিয়েছেন।
ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী বলেন, মানসম্পন্ন শিক্ষার প্রসারে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের আন্তরিকতা ও প্রচেষ্টা রয়েছে। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনা শ্রদ্ধাভরে স্মরণ করেন তিনি। পরে সদ্য প্রয়াত ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ ও দেশের গুণী অর্থনীতিবিদ ড. আকবর আলি খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ সেক্রেটারি ড. মুশফিক মান্নান চৌধুরী। তিনি বলেন, করোনা মহামারির পরে এই উৎসব শিক্ষার্থীদের দক্ষ ইঞ্জিনিয়ার তৈরিতে নতুনভাবে উদ্যমী হতে সহায়তা করবে।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের ট্রেজারার মোর্শেদা চৌধুরী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক এ ফ ম আবদুর রউফ।
সভা শেষে একাডেমিক, খেলাধুলা ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। জমকালো এই উৎসবে পারফর্ম করেছে নতুন প্রজন্মের জনপ্রিয় বাংলা রক ব্যান্ড ‘অ্যাশেজ’। এ ছাড়া অনুষ্ঠানে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা ছিল।

রাজশাহীর বাঘা উপজেলার পাঁচ বাংলাদেশিকে পাটবোঝাই নৌকাসহ আটক করেছে বিএসএফ। পরিবারের দাবি, গত ৭ সেপ্টেম্বর রাতে পাট কিনে ফেরার পথে নদীর স্রোতে পথ ভুল করে তাঁরা ভারতীয় সীমান্তে ঢুকে পড়েন। পাঁচ দিনেও তাঁদের অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পায়নি পরিবার।
৯ মিনিট আগে
প্রতারক চক্রটি প্রথমে নারী কণ্ঠে কথা বলে প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করত। পরে কৌশলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিত। এরপর প্রবাসীর বন্ধু বা পরিচিত সেজে প্রবাসীর স্ত্রী, ভাইসহ পরিবারের সদস্যদের ফোন করত। ফোনে বলা হতো—আকামার (ভিসা) মেয়াদ শেষ হয়েছে।
১ ঘণ্টা আগে
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার প্রায় চার ঘণ্টা পর শাহপরীর দ্বীপ এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। নিহত শিশুদের একজনকে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক।
১ ঘণ্টা আগে
ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজের প্রায় ৩৫ ঘণ্টা পর মো. রাকিবের (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো সন্ধান মেলেনি বিজিবি সদস্য আমজাদের।
১ ঘণ্টা আগে