
শুক্রবারের সকালে ঘড়ির কাঁটা তখন সাড়ে ৯টার ঘরে। শেরেবাংলা বালিকা উচ্চবিদ্যালয়ে এনএসআই-এর ওয়াচার কনস্টেবল পদে পরীক্ষা দিতে এসেছেন নাটোরের রবিউল ইসলাম। চোখে মুখে ভীষণ বিরক্তি, সঙ্গে কিছুটা হতাশাও।
পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগ মুহূর্তে কথা হলো তাঁর সঙ্গে। বললেন, একই সময়ে তাঁর আরও একটি চাকরির পরীক্ষার সময় নির্ধারণ করায় সেটা বাদ দিতে হয়েছে। একই কেন্দ্রে এমন অভিযোগ করলেন আরও কয়েকজন পরীক্ষার্থী। রবিউলের মতো সমস্যায় পড়তে হয়েছে তাঁদেরও। একই দিনে অনেক পরীক্ষা অনুষ্ঠানের জন্য এমনটা হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা।
গতকাল শুক্রবার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ২১টি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। একই সময়ে একাধিক পরীক্ষার আয়োজন করায় ক্ষতির সম্মুখীন হয়েছেন অনেক পরীক্ষার্থী। পরীক্ষার্থীদের পাশাপাশি এ নিয়ে ক্ষুব্ধ অভিভাবকেরাও। তাঁরা বলছেন, পরীক্ষাগুলো সময় নিয়ে নিলে পরীক্ষার্থীদের জন্য ভালো হতো। কারণ করোনার সময় দীর্ঘ দিন পরীক্ষা বন্ধ ছিল। আর কটা দিন তো অপেক্ষা করা যেত।
জানা গেছে, করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া নিয়োগ পরীক্ষাসহ বেশ কয়েকটি ব্যাংকের প্রবেশনারি পরীক্ষার আয়োজন করা হয় এই দিন। পরীক্ষাগুলো ঢাকার বিভিন্ন কেন্দ্রে দুই শিফটে অনুষ্ঠিত হয়। কয়েকটি পরীক্ষা কেন্দ্র ঘুরে পরীক্ষার্থী ও অভিভাবকদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া পাওয়া গেছে।
শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে এনএসআই-এর কনস্টেবল পদের পরীক্ষা শুরু হয়। পাশেই শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে একই সময়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বিভিন্ন পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এই কেন্দ্রে পরীক্ষা দিতে আসা মাগুরার বেলায়েত হোসেন বলেন, ‘অনেক কষ্ট করে ঢাকায় এসেছি পরীক্ষা দিতে। দুর সম্পর্কের এক ভাইয়ের বাসায় উঠেছি। সারা দিনে পাঁচটি পরীক্ষা পড়েছে। এখন চাইলেও সব পরীক্ষা দিতে পারব না। এটা আমার জন্য অনেক কষ্টের।’ তিনি বলেন, ‘পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে সমন্বয় থাকা উচিত ছিল। সমন্বয়হীনতার কারণে টাকা খরচ করে ঢাকায় এসেও সব পরীক্ষায় অংশ নিতে পারছি না।’
শায়লা পারভীন নামের আরেক পরীক্ষার্থী জানান, ‘আজ তাঁর তিনটি পরীক্ষার তারিখ পড়েছে। সকাল ৯টা থেকে ১০টার মধ্যে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগের পরীক্ষা। এক ঘণ্টা পরই আবার সাধারণ বীমা করপোরেশনের পরীক্ষা। বিকেলে আরও একটি পরীক্ষা আছে। চাইলেও কোনোভাবে সব পরীক্ষায় অংশ নেওয়া যাচ্ছে না।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে