
রাজধানীর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে কোলকাতাগামী ট্রেনে অভিযান চালিয়ে আট যাত্রীর শরীর থেকে সাড়ে ৬ কেজি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ক্যান্টনমেন্ট স্টেশনে কোলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে এই অভিযান চালানো হয়। এ সময় স্বর্ণ চোরাচালান চক্রের আট সদস্যকে আটক করা হয়।
কাস্টমস গোয়েন্দা অধিদপ্তরের উপপরিচালক মো. শাকিল খন্দকার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন মো. সোহেল রানা (৪৭), বিল্লাল ব্যাপারী (৫২), তাজবির আহমেদ (৩৮), নাজমুল হাসান নীরব (৩০), মো. শাহে আলম (৪০), মো. নাদিম (৪১), সুলতান চৌধুরী (২৬) ও মো. সুমন (৩৬)।
শফিকুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া কোলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে কাস্টমস, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল অভিযান চালায়। এ সময় ভারতগামী আট বাংলাদেশি যাত্রীর শরীরে তল্লাশি করা হয়, যারা নিয়মিত এই রুটে যাতায়াত করেন। এসব যাত্রীর শরীরের মলদ্বারে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসব বারের ওজন ৬ কেজি ৫৪৭ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য্য ৪ কোটি ৫০ লাখ টাকা।
শফিকুল ইসলাম আরও জানান, উদ্ধার হওয়া স্বর্ণের বার ঢাকার কাস্টম হাউসে জমা দিয়ে আটককৃতদের বিরুদ্ধে কাস্টমস অ্যাক্ট ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

দেশে গম ও ভুট্টার চাষ বাড়াতে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (বিডব্লিউএমআরআই) দেশব্যাপী কৃষকদের মধ্যে বাংলাদেশের বর্তমান পরিবর্তনশীল আবহাওয়ায় সহনশীল, দেশজুড়ে আবাদযোগ্য এবং ভালো ফলন হবে এ রকম নতুন নতুন গম ও ভুট্টার জাত উদ্ভাবন করে চলেছে।
৩৭ মিনিট আগে
বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ-মুলাদী ফেরিঘাট দিয়ে দৈনিক শত শত মানুষ ও যানবাহন আড়িয়াল খাঁ নদ পারাপার হয়। বাবুগঞ্জ, মুলাদী, হিজলা উপজেলা এবং মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাট থানার বাসিন্দারা নৌপথে যাতায়াতের জন্য এই ফেরিঘাটের ওপর নির্ভরশীল। কিন্তু রাত ৮টা বাজলেই ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
১ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের শিক্ষার্থী জাকিয়া জান্নাত। সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলার সময় এক রাতে তীব্র জ্বরে আক্রান্ত হন তিনি। মেয়ের অসুস্থতার খবর পেয়ে ঢাকায় ছুটে আসেন তাঁর মা। কিন্তু হল কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় মেয়ের পাশে থেকে সেবা করার সুযোগ হয়নি তাঁর।
১ ঘণ্টা আগে
প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও চিত্রগ্রাহক মিশুক মুনীরের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মোমবাতি প্রজ্বলন করে তাঁদের স্মরণ করেছে ব্লাস্ট (বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট)।
২ ঘণ্টা আগে