অভিনেত্রী পরীমণির কস্টিউম ডিজাইনার জিমিকে আটক করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
আজ শুক্রবার রাতে রাজধানীর গুলশান থেকে তাঁকে আটক করা হয়।
আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করে পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) হাফিজ আক্তার জানান, জিমিকে গুলশান থেকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, গত বুধবার বনানীর বাসা থেকে পরীমণিকে আটক করে র্যাব। এরপর বনানী থানায় মাদক আইনে মামলা করা হয়। পরে অভিনেত্রী পরীমণিকে চার দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আদেশ দেন আদালত। তাঁর বিরুদ্ধে মামলাটি আজ শুক্রবার ডিবিতে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে আজ সন্ধ্যার দিকে পান্থপথ এলাকা থেকে নির্মাতা চয়নিকা চৌধুরীকে হেফাজতে নিয়েছে ডিবি। চয়নিকার পরিচালনায় ‘বিশ্ব সুন্দরী’ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন পরীমণি। সম্পতি তাঁদের একটি ওয়েব সিরিজ নির্মাণের প্রস্তুতি চলছিল।
গত জুনের শুরুর দিকে ঢাকা বোট ক্লাবের ঘটনায় জিমির নামও সামনে আসে। বনানীতে পরীমণির বাড়িতে সাংবাদিকদের সামনে আসেন জিমি। তিনি প্রায় ছয় বছর ধরে পরীমণির সঙ্গে কাজ করছেন বলে জানান। ওই ঘটনায় সাভার থানায় করা ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার মামলায় পরীমণি এজাহারে বলেন, ৮ জুন রাতে পরিকল্পিতভাবে তাঁকে বোট ক্লাবে নিয়ে যাওয়া হয়। সেখানে ব্যবসায়ী নাসির মাহমুদ তাঁকে ‘ধর্ষণের চেষ্টা’ করেন। বাধা দিতে গিয়ে মারধরের শিকার হন জিমি।
পরে প্রকাশিত সিসি ক্যামেরার ফুটেজে জিমিকে ক্লাবের ভেতর থেকে পরীমণিকে কোলে করে নিয়ে বের হতে দেখা যায়।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৪০ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৪৩ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে