রেললাইনের ওপরে পোষা দুই হাতিকে কলাগাছ খাওয়াচ্ছিলেন মাহুত। এমন সময় একটি দ্রুতগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে একটি হাতি মারা গেছে। নিহত হাতিটির বয়স আনুমানিক আট বছর।
রাজধানীর উত্তরার ৮ নম্বর সেক্টর-সংলগ্ন কোটবাড়ী রেলগেট এলাকায় বুধবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় ট্রেন বা যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, হাতির পেছনের ডান পা ট্রেনের আঘাতে কেটে গেছে এবং পিঠে জখম হয়েছে। মরা হাতিটিকে ঘিরে শত শত উৎসুক জনতা ভিড় করে আছে।
ঘটনার পর থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নিহত হাতিটি কোটবাড়ী রেলগেট এলাকায় পড়ে থাকতে দেখা যায়। তবে হাতির মালিকের সন্ধান পাওয়া যায়নি। জানা গেছে, হাতির মালিকের বাড়ি সিলেটে। তিনি ঢাকায় আসছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও কোটবাড়ীর বাসিন্দা আব্দুল কালাম। তিনি রেলওয়ের লাশ আনা-নেওয়ার কাজ করেন। ডোম আব্দুল কালাম আজকের পত্রিকাকে বলেন, ‘রেললাইনের পাশে দুটি পোষা হাতি ছিল। হাতির মাহুত সিগারেট খাচ্ছিলেন। আর হাতি দুটি রেললাইনের ওপরে কলাগাছ খাচ্ছিল। পরে একটি ট্রেন যাওয়ার সময় হাতিটিকে ধাক্কা দেয়।’
আব্দুল কালাম বলেন, ‘বাচ্চা হাতিটি মারা গেছে। আর বড় হাতিটি এটিকে টেনে তোলার চেষ্টা করেছিল, কিন্তু তুলতে পারে নাই। পরে সেই হাতিটিও চলে গেছে। এদিকে ভয়ে হাতির মাহুতও পালিয়ে গেছেন।’
দক্ষিণখানের কোটবাড়ী চেকপোস্টে কর্তব্যরত কনস্টেবল কার্তিক বলেন, ‘আমরা হাতিটিকে ক্রেন দিয়ে তুলে রেললাইন থেকে সরিয়ে ফাঁকা জায়গায় নিয়েছি।’
এ বিষয়ে রেলওয়ে পুলিশের বিমানবন্দর ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আলী আকবর আজকের পত্রিকাকে বলেন, ঢাকা থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আব্দুল্লাহপুরের কোটবাড়ী এলাকায় একটি হাতি মারা গেছে। হাতিটি রেললাইন থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে