
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়ার ব্যাপারে দুটি শর্ত আছে। তিনি বাংলাদেশের ভেতরে চিকিৎসা গ্রহণ করবেন, আর বিদেশে যেতে পারবেন না। সে কারণে পদ্মা সেতু উদ্বোধনের সময় তাঁকে দাওয়াত দিতে আইনি কোনো বাধা নেই। আজ রোববার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার সরকার বিদ্বেষের বশীভূত হয়ে কারও প্রতি কোনো “অ্যাকশন” নেয় না। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়া ও তাঁর দুই ছেলের বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছিল। তা দুদকের তদন্ত ও বিচার প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়েছে। তারা যদি এটা বলে যে, আওয়ামী লীগ সরকার এই মামলাগুলো করেছে, তাহলে আমার মনে হয় তাদের দোষারোপ করাটা ভিত্তিহীন।’
আইনমন্ত্রী বলেন, দুদক একটি স্বাধীন প্রতিষ্ঠান। ২০০৪ সালের আইনের পর ২০০৬ সাল পর্যন্ত দুদককে চেয়ার-টেবিলও দেয়নি বিএনপি সরকার। ২০০৭ সালে এটাকে প্রকৃত কার্যকর করা হয়েছে। বিচার বিভাগের বাজেট বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, যুক্তিসংগত যেকোনো প্রয়োজনে অর্থ দিতে অর্থ মন্ত্রণালয় কার্পণ্য করবে না। জাতীয় বাজেটে আইন মন্ত্রণালয়কে যে টাকা দেওয়া হয় তা আগে কোনো সরকার দেয়নি। সুপ্রিম কোর্টে ই-জুডিশিয়ারি প্রকল্পের একটি অংশ বাস্তবায়নের জন্য ২১৭ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এটা আইন মন্ত্রণালয়ের নামে বরাদ্দ মূল বাজেটের বাইরে বলে জানান মন্ত্রী।
এর আগে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের জন্য আয়োজিত ১৪৬তম রিফ্রেসার কোর্সের উদ্বোধন করেন মন্ত্রী। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, কোর্স পরিচালক মীর মো. এমতাজুল হক বক্তব্য দেন।
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

আইনমন্ত্রী বলেছেন, ‘বাংলাদেশের প্রচলিত আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে। বিচার বিভাগের ওপর দেশের মানুষের আস্থা ফিরিয়ে আনতে আমরা কাজ করছি। বিগত ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে এ দেশে কোনো আইনের শাসন ছিল না...
২ মিনিট আগে
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দী মোছা. রিম্পা (২১) রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন। আজ রোববার র্যাব অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
৮ মিনিট আগে
ঝালকাঠির রাজাপুরে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে পথসভায় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ব্যবসায়ী বা বালুখেকোদের টাকায় রাজনীতি করে সংসদে যাওয়া ব্যক্তিরা জনগণের স্বার্থ রক্ষা করেন না। তিনি প্রয়োজনীয় সংস্কার, জবাবদিহি ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
৮ মিনিট আগে
বগুড়ার আলোচিত তিনটি ইউনিয়নের নাম পরিবর্তন চূড়ান্ত করা হয়েছে। গণশুনানির ভিত্তিতে নির্ধারিত নতুন নামগুলো আজ রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সমন্বয় সভায় অনুমোদন দিয়ে রেজুলেশন আকারে লিপিবদ্ধ করা হয়েছে।
৩১ মিনিট আগে