
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের স্ত্রীসহ তিনজনকে ফের চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। অপর দিকে ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার নুরুজ্জামানকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ এসব আদেশ দেন।
যাঁদের ফের রিমান্ডে নেওয়া হয়েছে, তাঁরা হলেন ফয়সালের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু এবং বান্ধবী মারিয়া আক্তার লিমা।
শনিবার সন্ধ্যায় তিনজনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক ফয়সাল আহমেদ প্রত্যেকের পুনরায় সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, ১৫ ডিসেম্বর এই তিনজনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। ১৪ ডিসেম্বর সামিয়া ও সিপুকে নারায়ণগঞ্জ থেকে এবং মারিয়াকে ঢাকা থেকে আটক করে পল্টন থানায় হস্তান্তর করা হয়।
১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ওসমান হাদির মাথায় গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়। গত বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় হাদি মারা যান।
হাদি গুলিবিদ্ধ হওয়ার দুই দিন পর গত রোববার ১৪ ডিসেম্বর রাতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের পল্টন থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। গত বৃহস্পতিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় হাদি মৃত্যুবরণ করলে গতকাল শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা হাদি হত্যাচেষ্টা মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা সংযোজনের আবেদন করেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আবেদন মঞ্জুর করার পর এটি হত্যা মামলায় রূপান্তর হয়।
এই মামলায় ফয়সাল করিম মাসুদকে প্রধান আসামি ও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলা দায়ের পর মামলাটি তদন্তের জন্য ডিবিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
হাদিকে হত্যাচেষ্টায় দুর্বৃত্তদের ব্যবহৃত মোটরসাইকেলের মালিক হিসেবে মো. আব্দুল হান্নানকেও ১৪ ডিসেম্বর ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তিন দিনের রিমান্ডে পাঠানো হয়। তিনি কারাগারে আছেন। এ মামলায় ফয়সালের সহযোগী কবির ওরফে দাঁতভাঙ্গা কবির সাত দিনের রিমান্ডে রয়েছেন। ফয়সালের মা ও বাবা ইতিমধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এই মামলায়। তাঁরা কারাগারে আছেন।
মাইক্রোবাস ভাড়া করে দেওয়া নুরুজ্জামান কারাগারে
মাইক্রোবাস ভাড়া করে ফয়সালকে পালাতে সহায়তা করার অভিযোগে গ্রেপ্তার নুরুজ্জামানকে কারাগারে পাঠানো হয়েছে। তিন দিনের রিমান্ড শেষে আজ তাঁকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা কারাগারে আটক রাখার আবেদন করেন। আদালত শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ফয়সালকে পালাতে সহযোগিতা করার অভিযোগে রেন্ট এ কারের মালিক নুরুজ্জামানকে ১৭ ডিসেম্বর তিনদিনের রিমান্ডে নেওয়া হয়।

হাসপাতালে ভর্তি হওয়া রোগীর বিছানায় খসে পড়ছে ছাদের পলেস্তারা। এমন দৃশ্য দেখে আতঙ্কে দিন কাটছে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের। এই চিত্র কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু ওয়ার্ডের। গত শনিবার হাসপাতালের দ্বিতীয় তলার শিশু ওয়ার্ডে হঠাৎ ছাদের পলেস্তারা খসে পড়ে।
৪ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় গত এক বছরে আলোচিত সব হত্যাকাণ্ড ঘটিয়েছে ভাড়াটে খুনি। পুলিশের তথ্য অনুযায়ী, নির্দেশদাতারা নেপথ্যে থেকে টাকার বিনিময়ে ভাড়াটে শুটার দিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে। এসব মামলার তদন্তে নেমে রাজধানীতে সক্রিয় ৪০১ জন ভাড়াটে শুটার বা খুনিকে শনাক্ত করেছে পুলিশ। তাদের তালিকাও করেছে পুলিশ।
৪ ঘণ্টা আগে
সুনামগঞ্জের হাওর রক্ষা বাঁধে মাটির কাজ শেষ হওয়ার নির্ধারিত সময় ২৮ ফেব্রুয়ারি। অথচ এখনো অনেক বাঁধে মাটি ফেলা হচ্ছে। একাধিক হাওর ঘুরে কাজ শতভাগ শেষ হয়েছে—এমন বাঁধ খুঁজে পাওয়া যায়নি। পাউবো ৭২ শতাংশ কাজ শেষ হয়েছে দাবি করলেও হাওর আন্দোলনের নেতারা বলছেন, বাস্তবে অর্ধেক কাজও হয়নি।
৫ ঘণ্টা আগে
রাজধানীর কলাবাগান থানাধীন বসুন্ধরা শপিং কমপ্লেক্সের বিপরীত পার্শ্বে দুর্বৃত্তের গুলিতে শফিকুর রহমান (৫৫) নামে ওয়ার্ড বিএনপির এক নেতা আহত হয়েছেন। আহত শফিকুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
৫ ঘণ্টা আগে