
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি...’ এর সুরকার বীর মুক্তিযোদ্ধা শহীদ আলতাফ মাহমুদের স্ত্রী সারা আরা মাহমুদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে রাজধানীর ইস্কাটনের বাসভবনে তাঁর মৃত্যু হয়।
সারা আরা মাহমুদের ভগ্নিপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। নাসির উদ্দীন ইউসুফ জানান, সারা আরা মাহমুদের বয়স হয়েছিল ৭৮ বছর। প্রয়াণকালে তিনি তাঁর একমাত্র কন্যা শাওন মাহমুদ, কন্যার জামাতা, তিন ভাই ও দুই বোন রেখে গেছেন।
আগামীকাল সোমবার বাদ জোহর ইস্কাটনের নূর নগর জামে মসজিদে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
শহীদ আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মায়ের মৃত্যুর তথ্য জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘মা নাই। চলে গেছে। ভাষার মাসেই চলে গেলেন তিনি।’
১৯৭১ সালের ৩০ আগস্ট পাকিস্তানি হানাদার বাহিনী সংগীতজ্ঞ আলতাফ মাহমুদকে ধরে নিয়ে যায়। এরপর শহীদুল্লা কায়সার, মুনীর চৌধুরী, জহির রায়হানের মতো তিনিও আর ফিরে আসেননি।
আলতাফ মাহমুদকে হারানোর পর থেকে একমাত্র মেয়ে শাওন মাহমুদকে নিয়েই চলে সারা মাহমুদের জীবনসংগ্রাম। সারা মাহমুদ শিল্পকলা একাডেমিতে ৩৪ বছর কর্মরত ছিলেন। তিনি নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালকের দায়িত্বও পালন করেছেন।
১৯৭১ সালে ঢাকার রাজারবাগের উল্টো দিকের বাসা থেকে যখন আলতাফ মাহমুদকে ধরে নিয়ে যায় পাকিস্তানি বাহিনী, সেদিনের ঘটনার সাক্ষীও ছিলেন তিনি। সেই বর্ণনা বিভিন্ন সময় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন সারা মাহমুদ।

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পার হলেও নেপথ্যের কারণ এবং জড়িত ব্যক্তিরা শনাক্ত হয়নি। গ্রেপ্তার করা হয়নি কোনো আসামি। থানা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করার পর মামলাটির তদন্ত কর্মকর্তা আরও দুই দফায় পরিবর্তন হয়েছে।
৪ ঘণ্টা আগে
রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৬ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
৬ ঘণ্টা আগে