অনির্দিষ্টকালের জন্য দেশের সব সরকারি/বেসরকারি মেডিকেল অ্যাসিসট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন।
হুমায়ুন কবীর বলেন, ‘ওপরের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য দেশের সব ম্যাটস বন্ধের নির্দেশনা জারি করা হয়েছে। তবে এ বিষয় আমি বিস্তারিত কিছু বলতে পারব না।’
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অফিস আদেশে বলা হয়েছে, অনিবার্য কারণবশত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ম্যাটস বন্ধ ঘোষণা করা হলো এবং পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে সব শিক্ষার্থীকে হোস্টেল ত্যাগের নির্দেশ দেওয়া হলো।
এতে মহাপরিচালকের সম্মতি রয়েছে। ম্যাটসের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কোর্স কারিকুলামের উন্নয়ন, ইন্টার্নের সুযোগসহ বিভিন্ন দাবিতে ৫০ দিন ধরে আন্দোলন করছেন তাঁরা। কিন্তু এই দীর্ঘ সময় ধরে আন্দোলন করেও তাঁরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে ব্যর্থ হন। গত মঙ্গলবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে অতিরিক্ত মহাপরিচালকের নেতৃত্বে কিছু কর্মকর্তার সঙ্গে আলোচনা হয়। তাঁরা বিষয়টি ভেবে দেখবেন বলে জানান। কিন্তু কোনো সুনির্দিষ্ট বা সুস্পষ্ট বক্তব্য দেননি। এর পরিপ্রেক্ষিতে ম্যাটস শিক্ষার্থীরা আমরণ অনশনের ঘোষণা দেন এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান নেন। এরপর গতকাল রাতে তাঁদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ লাঠিপেটা করে। বর্তমানে ৫০ জনের মতো শিক্ষার্থী ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পার হলেও নেপথ্যের কারণ এবং জড়িত ব্যক্তিরা শনাক্ত হয়নি। গ্রেপ্তার করা হয়নি কোনো আসামি। থানা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করার পর মামলাটির তদন্ত কর্মকর্তা আরও দুই দফায় পরিবর্তন হয়েছে।
৩৩ মিনিট আগে
রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
২ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৩ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
৩ ঘণ্টা আগে