
প্রায় দুই বছর আগে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পাড়ি জমান ঢাকার দোহারের বাসিন্দা আশিক মিয়া ওরফে খোকন। ২ ফেব্রুয়ারি থেকে দেশের উদ্দেশে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৪০ ফ্লাইটে যাত্রা করেন তিনি। সৌদি থেকে ১ ঘণ্টা যাত্রার পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং জ্ঞান হারিয়ে ফেলেন।
পরে ফ্লাইটের ক্যাপ্টেন ইশতিয়াক আহমেদ ওমানের মাসকাট বিমানবন্দরে ফ্লাইটটি জরুরি অবতরণ করেন। এরপর যাত্রীকে প্রথমে এয়ারপোর্টের ইমারজেন্সি ক্লিনিকে নেওয়া হয়। সেখান থেকে কেআইএমএস হাসপাতালে স্থানান্তর করা হয়।
সেখানে তাঁর ব্রেন স্ট্রোক এবং অসুস্থতার গুরুত্ব বিবেচনা করে ওই দিন রাতেই মাসকাটের বিখ্যাত সরকারি খওলা হাসপাতালের নিউরোলজি বিভাগে স্থানান্তর করা হয়। ৯ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁকে আইসিইউতে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। ১০ ফেব্রুয়ারি তাঁকে সাধারণ বেডে স্থানান্তর করা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, ২ ফেব্রুয়ারি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওমান অফিসের কর্মকর্তাদের তত্ত্বাবধানে যাত্রী আশিকের ওমানের ভিসা করা এবং ৩টি হাসপাতালে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে ডাক্তারের সার্টিফিকেট নিয়ে ১১ ফেব্রুয়ারি বিজি-৭২২ ফ্লাইটে দেশে এনে স্বজনদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এ বিষয়ে সকল খরচ বহনের ব্যাপারে হাসপাতাল ও এয়ারপোর্ট কর্তৃপক্ষকে ইতিমধ্যে বিমানের পক্ষ থেকে নিশ্চয়তা দেওয়া হয়েছে।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৬ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১২ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে