
ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্ম অবমাননার মামলায় বাউলশিল্পী আবুল সরকারের জামিন দিয়েছেন হাইকোর্ট। শুনানি শেষে গতকাল রোববার বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের বেঞ্চ এই জামিন দেন।
আবুল সরকারের জামিন আবেদনের পক্ষে ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি।
গত বছরের নভেম্বরে মানিকগঞ্জে পালাগানের আসরে বাউলশিল্পী আবুল সরকার আল্লাহকে নিয়ে কটূক্তি করেন বলে অভিযোগ ওঠে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা শুরু হয়।
এরপর গত বছরের ১৯ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল। পরদিন সকালে তাঁকে মানিকগঞ্জ জেলা ডিবির কার্যালয়ে আনা হয়। পরে ওই দিন দুপুরে ঘিওর উপজেলার মুফতি মো. আবদুল্লাহ নামের এক ব্যক্তি বাদী হয়ে আবুল সরকারকে আসামি করে ঘিওর থানায় মামলা করেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত শ্রমিকের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। এর মধ্যে আপন দুই ভাই মনছুর ও নাছির রয়েছেন। দুর্ঘটনায় আরও একজন শ্রমিক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
২ মিনিট আগে
চাঁদপুরের কচুয়া পৌরসভার কোয়া চাঁদপুর গ্রামের কালাগাজী বাড়িতে নাদিয়া আক্তার (১৮) নামে এক শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৪ আগস্ট) সকালে নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
৪ মিনিট আগে
চট্টগ্রামের বাঁশখালীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মশাল মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের চুনতিবাজার এলাকায় মিছিলটি হয়েছে বলে স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের দাবি।
২৪ মিনিট আগে
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় রহমতপুর বাসস্ট্যান্ডের যাত্রীছাউনি থেকে উদ্ধার করা এক মানসিক ভারসাম্যহীন নারীর নবজাতক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
৩৩ মিনিট আগে