
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর কথা ছিল সংস্কার, বিচার ও নির্বাচন হবে। নির্বাচনটা হয়েছে, কিন্তু সংস্কার ও বিচার এখনো বাকি রয়ে গেল।’
আজ বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) সংলগ্ন পলাশী চত্বরে আগ্রাসনবিরোধী আট স্তম্ভের পাদদেশে শহীদ আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় মাহফুজ এসব কথা বলেন।
‘আবরার ফাহাদ স্মৃতি সংসদ’ এই স্মরণসভার আয়োজন করে।
মাহফুজ আলম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে যাঁরা শহীদ ও আহত হয়েছেন, তাঁদের বিচার যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আগের দীর্ঘ সময়ে দমন-পীড়ন, গুম ও হত্যার শিকার ব্যক্তিদের বিচারও প্রয়োজন। তাঁর ভাষ্য, আবরার ফাহাদের শাহাদাতের সঙ্গে এসব বিচারের প্রশ্নও যুক্ত।
মাহফুজ আলম বলেন, ‘বাংলাদেশে আমরা যখন শেখ হাসিনার আমলে আবরার ফাহাদের শাহাদাতের ঘটনা দেখেছি, তখন আমাদের অবস্থান ছিল—বাংলাদেশকে ভেতর থেকে স্বাধীন করতে হবে। আজও একই প্রশ্ন আমাদের সামনে আছে।’
মাহফুজ বলেন, ভারতের দিক থেকে উপনিবেশ ও সম্প্রসারণবাদের বিষয়টি আলোচনায় আসে। তবে জনগণের রাজনৈতিক শিক্ষা ও সচেতনতার মধ্যেও যদি উপনিবেশের প্রতি আকাঙ্ক্ষা বা এক ধরনের আত্মীয়তা থেকে যায়, তাহলে বাইরে থেকে কাউকে দেশকে উপনিবেশ বানানোর প্রয়োজন হয় না।
জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে মাহফুজ আলম বলেন, ‘আমাদের লড়াইটা জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা পর্ব পার হয়েছে। সামনে আমাদের লড়াই হচ্ছে আট স্তম্ভের যে কথাগুলো ছিল—সার্বভৌমত্বের প্রশ্ন, জাতীয় সম্পদ রক্ষার প্রশ্ন ও গণতন্ত্রের প্রশ্ন।’
মাহফুজ আলম বলেন, গুমের শিকার ব্যক্তিদের বিষয়ে গঠিত কমিশনের তথ্য এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে বহু মানুষের আত্মত্যাগের কথা স্মরণ করতে হবে। তিনি জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের পাশাপাশি দীর্ঘ সময় ধরে দমন-পীড়নের শিকার মানুষদের বিচারের দাবিও সামনে রাখেন।
মাহফুজ আলম বলেন, ‘শহীদ আবরার ফাহাদ আমাদের ঐক্যবদ্ধ করেছিল এই বিচারগুলোর জন্য। আমরা মনে করি, শহীদ আবরার ফাহাদের বিচারের সঙ্গে সঙ্গে অন্য যেসব মানুষের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা মুক্ত হয়েছি, গণতন্ত্রের ধারায় ফিরে আসতে পারছি, তাঁদেরও আমরা স্মরণ করব।’
শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে মাহফুজ বলেন, ‘শেখ হাসিনার ফ্যাসিবাদ, লুটপাট, দুর্নীতি এবং দেশকে বিক্রি করে দেওয়ার যে রাজনীতি, সে রাজনীতির বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে।’
স্মরণসভায় কবি ও চিন্তক ফরহাদ মজহার, আবরার ফাহাদের বাবা মো. বরকতউল্লাহ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। মানবাধিকারকর্মী ও ‘অধিকার’-এর প্রতিষ্ঠাতা আদিলুর রহমান খানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সৌদি আরবের জেদ্দায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ঢাকার দোহার উপজেলার উত্তর শিমুলিয়া গ্রামের দুই প্রবাসী। নিহত ব্যক্তিরা হলেন পলাশ ও ওবায়দুল।
১৪ মিনিট আগে
খুলনা সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয় থেকে সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যাওয়ার গুঞ্জন উঠেছে। ঘটনার প্রায় আধা ঘণ্টা পর তিনি নিজেই কার্যালয়ে ফিরে আসেন। তবে অপহরণের বিষয়টি অস্বীকার করে তিনি দাবি করেছেন, একটি সমস্যার কথা বলে কয়েকজন তাঁকে কথা বলতে নিয়ে গিয়েছিলেন।
১৮ মিনিট আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশ পরিচয়ে ব্যাটারিচালিত রিকশার গ্যারেজ থেকে ৩০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয়দের সন্দেহে থানায় ফোন করলে পরিচয় যাচাইয়ের পর তাঁদের আটক করা হয়।
২৪ মিনিট আগে
আলোচিত অর্থ পাচারকারী প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারসহ ৪৮ জনের বিরুদ্ধে ৮৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুটি মামলায় চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের বিরুদ্ধে রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেড থেকে নামসর্বস্ব ও অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে ঋণের অর্থ আত্মসাতের মামলায়
৩৩ মিনিট আগে