বই মেলায় বোমা হামলার হুমকি পাওয়ার পর দর্শনার্থীদের প্রবেশে তল্লাশি জোরদার করেছে পুলিশ। পাশাপাশি মেলা প্রাঙ্গণ ও স্টলগুলোতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হয়েছে। যদিও পুলিশ বলছে এটা নিয়মিত কার্যক্রম।
আজ শুক্রবার দুপুরে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘মেলায় সব সময় নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার দেওয়া হয়। আজ সকালে আমাদের সিটিটিসির সদস্যরা এখানে কাজ করেছেন। তাঁরা প্রতিদিনই এখানে নজরদারি করেন।’
এর আগে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের নামে বাংলা একাডেমির মহাপরিচালকের একটি চিঠি আসে গতকাল বৃহস্পতিবার। ওই চিঠিতে বলা হয়, ‘রাজধানীর দুটি আবাসিক হোটেলে অবৈধ কার্যকলাপ চলে, যা বন্ধ না করলে বই মেলায় বোমা হামলা চালানো হবে।’
চিঠিটি জঙ্গি সংগঠন দিয়েছে নাকি অন্য কেউ হোটেল দুটির নাম ব্যবহার করে শত্রুতা করে দিয়েছে তা পুলিশ নিশ্চিত করতে পারেনি। তবে হুমকিকে হুমকি হিসেবেই নিয়েছে পুলিশ ও র্যাব।
আজ সকালে র্যাব ও পুলিশ আলাদাভাবে মেলা প্রাঙ্গণে নিরাপত্তায় বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়েছে। প্রবেশ মুখেও পুলিশের কড়াকড়ি রয়েছে। ব্যাগ ও শরীর তল্লাশি করে ভেতরে প্রবেশের অনুমতি মিলছে।
সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান জানান, হুমকির চিঠি পাওয়ার পর বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। পুলিশ সদস্যরা সাদা পোশাকে ও ইউনিফর্মে মেলা এলাকায় দায়িত্ব পালন করছেন।

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধে অভিযান চালালেও পুলিশের চোখের সামনেই নিষেধাজ্ঞা অমান্য করে চলছে ব্যাটারিচালিত অটোরিকশা। হাইওয়ে পুলিশ বলছে, মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই তাঁরা পুলিশ সদস্যদের লাঞ্চিত করছেন। এ জন্
৪ ঘণ্টা আগে
গত চার দিনে খুলনায় তিনটি হত্যাকাণ্ড ঘটেছে। এগুলোর মধ্যে খুলনা মহানগরীতে দুটি এবং জেলায় একটি হত্যাকাণ্ড ঘটে। এলাকার আধিপত্য বিস্তার, মাদক বেচাকেনা, চাঁদাবাজি ও চরমপন্থী সম্পৃক্ততায় এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, এসবের পেছনে রয়েছে সাতটি সন্ত্রাসী বাহিনী।
৫ ঘণ্টা আগে
বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমি দখলে নিয়ে দোকানঘর ও বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। অভিযোগ রয়েছে, উপজেলা পাউবোর অফিস সহকারী মামুনকে ম্যানেজ করেই এসব দখল চলছে। বিনিময়ে মামুন দখলদারদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা।
৫ ঘণ্টা আগে
সম্প্রতি বরিশাল সরকারি আলেকান্দা কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা তাঁদের রেজিস্ট্রেশন কার্ড পান। কার্ড হাতে পেয়ে বিস্মিত হতে হয় সব ছাত্রকে। কারণ, এতে তাঁদের ‘ফিমেল’ বা নারী হিসেবে উল্লেখ করা হয়েছে। শুধুই এই কলেজ নয়, বোর্ডের ছয় জেলার প্রায় ৩৮ হাজার ছাত্র রেজিস্ট্রেশন কার্ডে ‘ফিমেল’ হয়েছেন।
৫ ঘণ্টা আগে