
চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা। আজ শনিবার সকাল ১০টা থেকে শাহবাগ মোড় অবরোধ করে রাখেন তাঁরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
দুপুর ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করে রাখছেন। অবরোধের ফলে সায়েন্সল্যাব-কাঁটাবন মোড়, মতিঝিল-ফার্মেগেট-ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যান চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যস্থলে যেতে দেখা যায়।
মাহমুদ হোসেন নামে এক যাত্রী আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল সকাল মোহাম্মদপুর থেকে মতিঝিলে যাওয়ার জন্য রওনা দিয়েছি। আন্দোলনের ফলে জ্যামে আটকে থাকার পর এখন হাঁটতেছি। দেখি কেমনে যাওয়া যায়।’
হিজবুল্লাহ নামের এক আন্দোলনকারীর কাছে আন্দোলনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত অবস্থায় আছি। আমাদের জাতীয়করণ করতে হবে। আর কোনো কথা নেই। আমাদের এক দফা। এই এক দফা মানতে হবে। এক দফা না মানা পর্যন্ত আন্দোলন বন্ধ হবে না।’
আন্দোলনের ফলে শাহবাগ এলাকায় যানজট ও দুর্ভোগের বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, ‘সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীদের অবরোধের ফলে যানজট ও দুর্ভোগের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।’

মানিকগঞ্জে এক মতবিনিময় সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অভিযোগ করেছেন, একাত্তরের পরাজিত শক্তি ও আওয়ামী লীগের দোসররা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি সন্ত্রাস ও অস্থিতিশীলতার চেষ্টা প্রতিহত করতে বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
৮ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার খালুয়া দাখিল মাদ্রাসায় দীর্ঘদিন ধরে ১১ জন শিক্ষকের পদ শূন্য রয়েছে। ১০ জন শিক্ষক দিয়ে ৪১৩ জন শিক্ষার্থীর পাঠদান চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষকে। শিক্ষকসংকটের পাশাপাশি পর্যাপ্ত শ্রেণিকক্ষ, ওয়াশব্লক ও যাতায়াতের উপযোগী সড়ক না থাকায় শিক্ষার্থী ও শিক্ষকদের
১৯ মিনিট আগে
মুন্সিগঞ্জের শ্রীনগরে র্যাব পরিচয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে ডাকাতির প্রস্তুতিকালে দুই চাকরিচ্যুত সেনাসদস্যসহ সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তাঁদের কাছ থেকে র্যাবের কটি, ভুয়া পরিচয়পত্র, ওয়াকিটকি, খেলনা পিস্তলসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
২২ মিনিট আগে
ধর্ষণ মামলার আসামির বিচার না চেয়ে আসামিকে স্বামী হিসেবে পেতে চান এক নারী (৩০)। এ জন্য ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হট্টগোল ও বিষ খেয়ে আত্মহত্যার হুমকি দিয়েছেন তিনি।
২৭ মিনিট আগে