
নরসিংদীর মাধবদীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন টেঁটাবিদ্ধ হয়েছেন। সব মিলিয়ে ১০ জন আহত হয়েছেন। আজ রোববার সকাল ৮টার দিকে মাধবদী থানার চরদীঘলদি ইউনিয়নের জিতরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহতরা হলেন জিতরামপুর গ্রামের করুণা বেগম (৫০), গোলজার (৫৫), শাহাবুদ্দিন (৩৫), সিরাজুল (২৪), সাদ্দাম (২২), জুলহাস মিয়া (৫৫), হযরত আলী (৫৫), মিছির আলি (৪০), শাহান শাহ (৪৪) ও রাসেল মিয়া (১৮)।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তার নিয়ে জিতরামপুর গ্রামের আবুল ও রমজানের মধ্যে বিরোধ চলছে দীর্ঘদিন ধরে। এ নিয়ে গতকাল শনিবার রাত থেকে দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা শুরু হয়। আজ সকালে দুই পক্ষের লোকেরা টেঁটাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে পাঁচজন টেঁটাবিদ্ধ হন। এ সময় উভয় পক্ষের ১০ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। খবর পেয়ে মাধবদী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
মাধবদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৬ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১০ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪৪ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে