
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ি ও বংকুরা গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ সংঘর্ষ হয়। ব্যবসায়িক দেনা-পাওনাকে কেন্দ্র করে উত্তেজনার জেরে দুই পক্ষ দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়ায়।
জানা গেছে, বংকুরা গ্রামের রিয়াজুল শেখ কুশলা ইউনিয়নের কান্দি গ্রামের ফারুক হোসেনের কাছ থেকে ভাঙারি ব্যবসার জন্য টাকা ধার নেন। নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ না করায় ফারুক বিষয়টি জানান তার শ্বশুর, মাঝবাড়ি গ্রামের আলিনুর দাড়িয়াকে। পরবর্তীতে আলিনুর দাড়িয়া লোকজন নিয়ে রিয়াজুলের কাছে টাকা চাইতে গেলে কথা-কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সকাল থেকেই দেশীয় অস্ত্র, ইটপাটকেল নিয়ে উভয়পক্ষ একে অপরকে ধাওয়া-পাল্টা ধাওয়া করে। সংঘর্ষে আহতদের কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে যৌথবাহিনী গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানায়, সংঘর্ষে জড়িত উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। কোটালীপাড়া থানার এসআই মামুনুর রশীদ বলেন, “বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে